Breaking News
Home / TRENDING / মোদীকে দেখতে বাংলাদেশ থেকে ঠাকুরনগরে মুক্তিযোদ্ধা দিলীপ (Exclusive)

মোদীকে দেখতে বাংলাদেশ থেকে ঠাকুরনগরে মুক্তিযোদ্ধা দিলীপ (Exclusive)

নীল বণিক:

মোদীর মতো বরিষ্ঠ নেতা চাইছে বাংলাদেশের হিন্দু মুক্তি যোদ্ধারা। একথাই আজ প্রমাণিত হল উত্তর চব্বিশ পরগনার ঠাকুরনগরের আন্তর্জাতিক মতুয়া মহাসম্মেলনে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চাক্ষুষ করতে ও তাঁর বক্তব্য শুনতে এদিন বাংলাদেশ থেকে একজন মুক্তিযোদ্ধা ঠাকুরনগরে এসেছিলেন। বাংলাদেশের পিরোজপুরের বাসিন্দা মুক্তিযোদ্ধা দিলীপ শিকদার বৃহস্পতিবার বঁনগায় পৌছান। সোমবার রাতে তিনি সোশ্যাল মিডিয়ায় দেখেন ঠাকুরনগরে সভা করতে আসছেন মোদী। জানতে পেরেই বাংলাদেশ মুক্তি যুদ্ধের সৈনিক দিলীপ শিকদার সোজা চলে আসেন ঠাকুরনগরে।

শান্তুুনু ঠাকুরের সৌজন্যে ভিআইপি আসনে বসার সুযোগ পান দিলীপবাবু। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামী দিলীপ শিকদার জানান, ওপারে হিন্দুরা অত্যাচারিত। তাই আমরা চাই বাংলাদেশের হিন্দুদের বাঁচাতে নরেন্দ্র মোদী পদক্ষেপ করুন। না হলে হাসিনার দেশে হিন্দুরা বিলুপ্ত হয়ে যাবে। দিলীপ শিকদার আরও বলেন, ২১ বছর বয়সে মুক্তিযুদ্ধে জড়িয়েছিলাম। ভেবেছিলাম দুই সম্প্রদায়ের সৌহার্দ্যে সরকার হবে দেশে। কিন্তুু সেই স্বপ্নের ইতি ঘটেছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *