Breaking News
Home / TRENDING / উচ্ছসিত ভক্তদের হুড়োহুড়ি, দুর্ঘটনার ভয়ে দ্রুত সভা শেষ করলেন মোদী

উচ্ছসিত ভক্তদের হুড়োহুড়ি, দুর্ঘটনার ভয়ে দ্রুত সভা শেষ করলেন মোদী

নীল বণিক:

দূর্ঘটনার আশঙ্কায় তাড়াতাড়ি সভা শেষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সভা শুরু হতেই মোদী সমর্থকেরা মোদী-মোদি চিৎকার তোলেন। বক্তৃতা থামিয়ে প্রধানমন্ত্রী জনতার উদ্দেশ্যে বলতে শুরু করেন, আপনারা শান্ত হয়ে বসুন। মাঠের আয়তনের তুলনায় অনেক বেশি জনতা আজকের সভায় এসেছে। প্রধানমন্ত্রীর মুখে একথা জেনে সমর্থকেরা আরও উচ্ছাস প্রকাশ করেন। তারপরেই মোদীর সভামঞ্চের বাঁদিকে ফাঁকা জায়গায় একদল মানুষ ভিড় জমাতে শুরু করেন। কিন্তুু পুলিশের বাঁধায় শেষ অবধি তা করতে পারেননি। এরপরেই ভিআইপি আসনে চেয়ার খালি করতে তৎপর হয়ে ওঠেন জনতা।

চেয়ার ছুঁড়ে ভিআইপি আসন ফাঁকা করতে গিয়েই বিপত্তি বাধে। আতঙ্কে ভিআইপি আসনের বসা জনতা ফের সভামঞ্চের দিকে ছুটতে শুরু করেন। যা দেখে সারা মাঠের দর্শক ভাবতে শুরু করেন সামনে থেকে মোদীকে দেখতে মানুষ মঞ্চের দিকে আসছেন। এমন ভ্রান্ত ধারনায় আরও বিপত্তি ছড়ায়। মাঠের চারদিকে জনতার এমন হুঁড়োহুড়ি দেখে তড়িঘড়ি বক্তব্য থামান নরেন্দ্র মোদী। প্রায় দুমিনিট পুরো মাঠ দেখেন তিনি। এরপরেই ভারত মাতার জয় বলে নিজের বক্তব্য শেষ করেন প্রধানমন্ত্রী।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *