Breaking News
Home / TRENDING / তৃণমূল নাগরিকত্ব বিল সমর্থন করুক, কাউকে দেশের বাইরে যেতে হবে না: মোদী

তৃণমূল নাগরিকত্ব বিল সমর্থন করুক, কাউকে দেশের বাইরে যেতে হবে না: মোদী

নীল রায়:

“তৃণমূল পার্টি নাগরিকত্ব বিল সমর্থন করুক। কাউকে দেশের বাইরে যেতে হবে না।” শনিবার ঠাকুরনগরের সভায় এভাবেই মতুয়া সম্প্রদায়ের মানুষকে বিজেপির দিকে টানার চেষ্টা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত শীতকালীন অধিবেশনেই নাগরিক সংশোধনী বিল আনা হয়েছিল সংসদের দুই কক্ষে। লোকসভায় বিজেপির সংখ্যাগরিষ্ঠতায় তা পাশ হয়ে গেলও রাজ্যসভায় সংখ্যালঘিষ্ঠ হওয়ায় তা পাস করাতে পারেনি নরেন্দ্র মোদী সরকার। এই বিলের তীব্র বিরোধিতা করেছিল তৃণমূল কংগ্রেস। এমনকি শুক্রবার বিধানসভায় সাংবাদিক সম্মেলন করে নাগরিক সংশোধনী বিলটি প্রত্যাহারের দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন পাল্টা মতুয়াদের নাগরিকত্ব ইস্যু উস্কে দেন প্রধানমন্ত্রী। বলেন, “দেশ স্বাধীন হয়েছিল দেশকে কয়েক টুকরো করে। কাউকে আফগানিস্তান যেতে হয়েছিল কাউকে পাকিস্তান যেতে হয়েছিল কাউকে আবার বাংলাদেশে যেতে হয়েছিল। পরে সাম্প্রদায়িক উস্কানিতে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে মানুষকে। আমি এখানকার তৃণমূল কংগ্রেস পার্টিকে বলছি আপনারা নাগরিকত্ব বিল সমর্থন করুন। কাউকে এ দেশের বাইরে যেতে হবে না।” এমন মন্তব্য করে কার্যত উপস্থিত মতুয়া সম্প্রদায়ের জনতাকে প্রধানমন্ত্রী বোঝাতে চান নাগরিক সংশোধনী বিল আনা হয়েছে এদেশে স্থায়ী নাগরিকত্ব দেওয়ার লক্ষ্যেই।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *