নিজস্ব প্রতিনিধি।
পাঁচ বছরের মেয়েটাকে যখন ফুটপাথ থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুন করা হয়েছিল তখন অভিযুক্তর স্ত্রী নয় মাসের গর্ভবতী ছিল।বিধির বিধান এমনই যে ঘটনা নিয়ে যখন তোলপাড় চলছে ঠিক তখন এক কন্যাসন্তানেরই জন্ম দেন তার স্ত্রী। সেই ঘটনায় অভিযুক্ত দুই মাসের কন্যা সন্তানের বাবা ইন্দোরের অঙ্কিত বিজয়বর্গীকে মঙ্গলবার বিরল থেকে বিরলতম ঘটনায় দোষী সব্যস্ত করে ফাঁসির আদেশ দিল ইন্দোরের স্পেশাল সেশন কোর্ট।
গত বছরের ডিসেম্বর মাসে এক অনুষ্ঠান থেকে ফেরার পথে রাস্তার পাশ থেকে বাচ্চাটিকে তুলে নিয়ে ধর্ষণ করে খুন করে স্থানীয় ব্যবসায়ীর ছেলে অঙ্কিত বিজয়বর্গী।এরপর সে চলে যায় শ্বশুড়বাড়িতে যেখানে স্ত্রী ছিলেন সন্তানের জন্ম দেওয়ার জন্য। এই ঘটনার পরই তোলপাড় পরে যায় ওই এলাকায়। পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ থেকে জানতে পারে ঘুমন্ত বাচ্চাটিকে কোলে নিয়ে ওই এলাকা থেকে সরে গিয়েছিল অঙ্কিত। ডিএনএ টেস্টে ধরা পড়ে অঙ্কিতই ধর্ষক। ঘটনার অভিঘাত এমনই ছিল যে অভিযুক্তকে যখন আদালতে তোলা হয় তখন পুলিশের হাত থেকে অভিযুক্তকে ছিনিয়ে নিয়ে আক্রমণ করে ক্রুদ্ধ জনতা। ইন্দোর স্পেশাল কোর্টের বিচারক বর্ষা শর্মা এই অপরাধকে বিরল থেকে বিরলতন আখ্যা দিয়ে ফাঁসির আদেশ শোনান।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news