Breaking News
Home / TRENDING / অমিত শাহের সঙ্গে বৈঠকের পর দিল্লিতে সেনা নামতে বললেন কেজরিওয়াল

অমিত শাহের সঙ্গে বৈঠকের পর দিল্লিতে সেনা নামতে বললেন কেজরিওয়াল

নিজস্ব প্রতিনিধি।

সেনা নামানোর কথা বললেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। মঙ্গলবার অরবিন্দ কেজরিওয়াল এবং লেফটেন্যান্ট গভর্নর অনিল বৈজল এবং দিল্লির পুলিশ কমিশনার অমূল্য পট্টনায়ককে নিয়ে বৈঠতে বসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৈঠক শেষে যা সংবাদমাধ্যমকে জানান কেজরিওয়াল বলেন, ‘‘সকলেই চান হিংসা বন্ধ হোক।সে জন্যই আজ বৈঠক ডেকেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠক ভালই হয়েছে। শহরে শান্তি ফেরাতে সব রাজনৈতিক দল একজোট হয়ে কাজ করবে। প্রয়োজনে সেনাও নামানো হতে পারে।’’

এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি নেতা মনোজ তিওয়ারি, রামবীর সিংহ বিধুরী এবং কংগ্রেসের সুভাষ চোপড়া। বৈঠকে দিল্লির উদ্বেগজনক পরিস্থিতি শান্ত করতে সবপক্ষই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পদক্ষেপ নিতে বলেন। বৈঠকের পর দিল্লির বুকে সেনা নামতে পারে বলেই মনে করা হচ্ছে।

ছবি সৌজন্যে : এএনআই ও

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *