পার্থসারথি পাণ্ডা : 
মুঘল যুগেও রাখির সূত্রে তৈরি হতো ভাইবোনের পবিত্র সম্পর্ক। ইতিহাস সাক্ষ্যে আছে তেমনই একটি গল্প। সেখানে সরাসরি রাখি হাতে বেঁধে দেওয়ার কথা না-থাকলেও উপঢৌকন হিসেবে রাখি পাঠিয়ে সম্পর্ক তৈরির কথা আছে। এই এমন ধরুন রাজা হুমায়ুনের আর চিতোরের রানি করণাবতীর কথা।
চিতোরের বিধবা রানি করণাবতী। তিনি অসহায় অরক্ষিতা। তাঁর রাজ্য অল্পায়াসেই কেড়ে নেওয়া যায়। রাজ্য যে রাজা বা বাদশা কেড়ে নেবেন, রানিও হবেন তাঁর। এই লোভটাই হল গুজরাটের সুলতান বাহাদুর শাহের। তিনি চিতোর ও করণাবতীকে জয় করার অভিলাষ নিয়ে সৈন্যসামন্ত নিয়ে রওনা দিলেন। সে খবর পেয়ে রানি আর কোন উপায় না দেখে রাখি উপহার পাঠিয়ে হুমায়ুনের কাছে এই অসম যুদ্ধে সাহায্য চাইলেন। উপহার স্বরূপ রাখি পেয়ে হুমায়ুন রানিকে ‘বোন’ বলে স্বীকার করে তাঁকে সাহায্য করতে ছুটলেন নিজের বিশাল সৈন্যবাহিনী নিয়ে।
এই গল্পটাই স্থানকাল এক রেখে মুঘল সম্রাট জাহাঙ্গীরের নামেও প্রচারিত হয়। সে যাইহোক না কেন, গল্প থেকে এটা সহজেই বোঝা যায়, ‘রাখি’ এমন একটা সম্প্রীতির মন্ত্র যা দিয়ে জাতপাত ধর্মবর্ণের বিভেদ দূরে সরিয়ে সবাইকে একসূত্রে আত্মীয়তা ও বিশ্বস্ততার বন্ধনে বেঁধে ফেলা যায়।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news