নিজস্ব সংবাদদাতা
পঞ্চায়েত নির্বাচন প্রসঙ্গে সুপ্রিম কোর্টে বড় ধাক্কা বিরোধীদের। শুক্রবারের রায়ে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় নতুন করে কোনও আসনে ভোট হবে না। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী আসনগুলিতে ফল ঘোষণা করতে পারবে নির্বাচন কমিশন। তবে এই জয়ীগের নিয়ে কোনওরকম অভিযোগ থাকলে নাম প্রকাশের ৩০ দিনের মধ্যে ইলেকশন ট্রাইবুনালে পিটিশন দায়ের করা যাবে। জেলা পরিষদের ক্ষেত্রে এই আবেদন জেলা আদালতে দায়ের করা যাবে। এছাড়াও ই-মেলে মনোনয়ন জমা দেওয়ার কোনও বিধি নেই বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news