Breaking News
Home / TRENDING / তামিলনাড়ু হঠাৎ জল ছাড়ায় ভয়াবহ বন্যা কেরলে, জানাল বিজয়ন সরকার

তামিলনাড়ু হঠাৎ জল ছাড়ায় ভয়াবহ বন্যা কেরলে, জানাল বিজয়ন সরকার

নিজস্ব সংবাদদাতা
তামিলনাড়ু সরকারের সময় মতো মল্লপেরিয়ায় বাঁধ থেকে জল না ছাড়ার সিদ্ধান্তই কেরলে বন্যার অন্যতম কারণ বলে সুপ্রিম কোর্টে জানাল কেরল সরকার। বৃহস্পতিবার পিনারই বিজয়ন সরকারের তরফে জানানো হয় বর্ষার শুরুতেই তামিলনাড়ুকে সময় থাকতে মল্লপেরিয়ার বাঁধ থেকে অল্প অল্প করে জল না ছাড়তে পরামর্শ দিয়েছিল কেরল, কিন্তু তা না করায় বাঁধ ভরে যাওয়ায় হঠাৎ অনেকটা জল ছেড়ে দেয় তামিলনাড়ু। এর ফলে ইড্ডুকী বাঁধ কানায় কানায় ভরে যাওয়ার আশঙ্কায় জল ছাড়তে বাধ্য হয় কেরল। শীর্ষ আদালতে কেরল সরকার জানায় তাদের সতর্কতা না মানায় কেরলের বন্যা এমন ভয়াবহ আকার ধারণ করে। সুপ্রিম কোর্ট ১৭ অগস্ট মল্লপেরিয়ার বাঁধে জলের সীমা যাতে ১৩৯ ফিটের ওপরে না যায়, তা নজরদারি করতে কেরলের একটি সাব কমিটিকে নির্দেশ দেয়। এছাড়াও এনসিএমসিকে কেরলের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। উল্লেখ্য, ১৫ অগস্টের রাতে মল্লপেরিয়ার বাঁধ থেকে ৯০০০ কিউসেক জল ছাড়ে তামিলনাড়ু। এরপর দিনেও ২১ হাজার ৪৫০ কিউসেক জল ছাড়া হয়। এরফলেই বন্যা ভয়ঙ্কর আকার ধারণ করে কেরলে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *