Breaking News
Home / TRENDING / কেওড়াতলায় ‘ভুবন সোম’, শেষ শ্রদ্ধা শঙ্খ ঘোষ, তরুণ মজুমদারের

কেওড়াতলায় ‘ভুবন সোম’, শেষ শ্রদ্ধা শঙ্খ ঘোষ, তরুণ মজুমদারের

ওয়েব ডেস্ক:

তাঁর নশ্বর দেহ ইতিমধ্যে পৌঁছে গেছে কেওড়াতলা মহাশ্মশানে। কিছুক্ষণের মধ্যেই তা পঞ্চভূতে বিলীন হবে। দেশপ্রিয় পার্কের বাসভবন থেকে নির্দিষ্ট সময়েই প্রয়াত বিশ্ববরণ্যে চলচ্চিত্র পরিচালক মৃণাল সেনের শেষ যাত্রা বের হয়।

এদিন কেওড়াতলায় তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে আসেন শঙ্খ ঘোষ, তরুণ মজুমদার। এছাড়াও ‘ভুবন সোম’-এর স্রষ্টাকে শ্রদ্ধা জানান মাধবী মুখোপাধ্যায়, বিপ্লব চট্টোপাধ্যায়, অঞ্জন দত্ত, রঞ্জিত মল্লিক, শ্রীলা মজুমদার, নন্দীতা দাস, অপর্ণা সেন প্রমুখ। বস্তুত গোটা টালিগঞ্জ ইন্ডাস্ট্রিই আজ মৃণাল সেনের শারীরিক উপস্থিতিকে বিদায় জানাতে আসেন। শেষ শ্রদ্ধা জানান কলকুশলীরাও।

মৃণাল শেষ যাত্রায় উপস্থিত ছিলেন বিমান বসু, সুজন চক্রবর্তী।

উল্লেখ্য, আগামী ২২ জানুয়ারি প্রয়াত মৃণাল সেনের স্মরণসভা অনুষ্টিত হবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *