Breaking News
Home / TRENDING / কর্মসমিতির বৈঠকে বঙ্গ বিজেপির প্রতিনিধিদের ক্লাস নেবে দিল্লি

কর্মসমিতির বৈঠকে বঙ্গ বিজেপির প্রতিনিধিদের ক্লাস নেবে দিল্লি

নীল বণিক:

জাতীয় কর্মসমিতির বৈঠকের মাঝেই লোকসভা নির্বাচন নিয়ে বাংলার প্রতিনিধিদের ক্লাস নেবে দিল্লি। এ বছর ১১ ও ১২ জানুয়ারি বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠক হবে। সেই বৈঠকেই বাংলার প্রত্যেকটি লোকসভা থেকে দলের ১৫ জন সদস্য উপস্থিত থাকবে। জাতীয় কর্মসমিতির বৈঠকের মাঝেই বাংলাকে নিয়ে আলাদা ভাবে বসবেন বিজেপির সাংগঠনিক কেন্দ্রীয় নেতারা। যদিও বাংলার প্রতিনিধিদের নিয়ে দলের সর্বভারতীয় সভাপতিও একটি বৈঠক করবেন বলে দলীয় সূত্রে খবর। সেই বৈঠকেই আসন্ন লোকসভা ভোট সংক্রান্ত চূড়ান্ত প্রস্তুুতিতে কয়েকটি পরিকল্পনা জানাবে কেন্দ্রীয় নেতৃত্ব।

দলীয় সূত্রে খবর, বাংলা থেকে এবার প্রায় ৬০০ কাছাকাছি সদস্য বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে হাজির থাকবেন। একটি রাজ্য থেকে যা রেকর্ড। তবে শেষদিন অর্থাৎ ১২ জানুয়ারি অমিত শাহ নির্বাচনি কমিটির প্রধান মুকুল রায়ের সঙ্গেও লোকসভা নির্বাচনের রণকৌশল নিয়ে আলাদা করে কথা বলবেন। সেই বৈঠকেই অমিত শাহ বাংলায় দলের প্রার্থীদের নামের তালিকা নিয়ে কথা বলবেন বলে জানা গিয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *