Breaking News
Home / TRENDING / রাম মন্দির নিয়ে এখনই অর্ডিন্যান্স নয়, আদালতের রায়ের পর সিদ্ধান্ত: মোদী

রাম মন্দির নিয়ে এখনই অর্ডিন্যান্স নয়, আদালতের রায়ের পর সিদ্ধান্ত: মোদী

ওয়েব ডেস্ক:

নতুন বছরে সংবাদসংস্থা এএনআই-এর সঙ্গে সাক্ষাৎকারে রাম মন্দির নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরাসরি জানিয়ে দিলেন, রাম মন্দির নিয়ে এখনই অর্ডিন্যান্স নয়, এই বিষয়ে আদালতের রায়ের পরেই সিদ্ধান্ত নেওয়া হবে। এদিন প্রধানমন্ত্রী এমন একাধিক বিষয়ে উত্তর দেন, যা নিয়ে তাঁর তথা তাঁর সরকারের সমালোচনা চলছে। যেমন, উর্জিত প্যাটেল রিজার্ভ ব্যাঙ্কের গভার্নরের পদ ছাড়া নিয়ে প্রধানমন্ত্রী জবাব দেন, সম্পূর্ণ ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন উর্জিত। কোনও রাজনৈতিক চাপ ছিল না। সার্জিক্যাল স্ট্রাইক প্রসঙ্গে বলেন, ওই অপরেশন খুবই ঝুঁকিপূর্ণ ছিল। কিন্তু দুঃখের হল, বিরোধীরা সার্জিক্যাল স্ট্রাইক নিয়েও রাজনীতি করছে। নোটবন্দিও যে দুম করে নেওয়া কোনও সিদ্ধান্ত ছিল না এদিন তাও জানান নরেন্দ্র মোদী।

পাশাপাশি আজকের সাক্ষাৎকারে কংগ্রেসকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেন, গোটা গাঁধী পরিবারই তো জামিনে বাইরে রয়েছে।

সঙ্গের ছবি: সৌজন্যে এএনআই

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *