নিজস্ব সংবাদদাতা:
সজল কাঞ্জিলালের মর্মান্তিক মৃত্যুর পর নয়া উদ্যোগ কলকাতা মেট্রোর। কলকাতার মেট্রোর সিপিআরও আজ জানান, গাড়ি ছাড়ার আগে সবকটি দরজা যাতে চালক দেখতে পান তার জন্য এবার থেকে প্লাটফর্মের নির্দিষ্ট স্থানে আয়না লাগানো হবে। যে আয়নায় প্রতিবিম্ব দেখে নিশ্চিত হওয়ার পরেই গাড়ি ছাড়বেন চালক। যদিও প্রশ্ন উঠছে, চালক ছাড়াও গার্ডেরও তো দায়িত্ব সবকটি দরজা নজরে রেখে গাড়ি ছাড়ার বিষয়ে নিশ্চিত হওয়া। শনিবার তা হয়নি কেন?
এদিকে মেট্রোর মারণ দুর্ঘটনার তদন্তে ‘সিট’ গঠন করল কলকাতা পুলিশ। এছাড়াও এদিন একটি বিশেষ তদন্তকারী দল টালিগঞ্জকে গিয়ে ওই রেকটি পরীক্ষা করে দেখে। কেন সেদিন মাঝখানে হাত থাক সত্ত্বেও দরজাটি বন্ধ হয়ে গেল তা খতিয়ে দেখেন তারা। এদিকে পুলিশ গোটা ঘটনার সিসিটিভি ফুটেজ চেয়েছে মেট্রো কর্তৃপক্ষের কাছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news