চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
লকডাউন (Lockdown) ট্রেন চলছে না। তাই রেললাইনের ওপর দিয়ে ছেলেমেয়েকে নিয়ে হাঁটছিলেন মা। কিন্তু আচমকাই বালি হল্ট থেকে শিয়ালদহ স্টেশনে যাওয়া একটি ট্রেনের ইঞ্জিনে কাটা পড়লেন মা ও মেয়ে। ঘটনায় বেঁচে গেলেও গুরুতর আহত হয়েছে ছেলে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে, রেল লাইনের ওপরে কি করছিল তাঁরা ? শুক্রবার সকালে বালি হল্ট স্টেশন থেকে শিয়ালদহ দিকে যাওয়ার পথে ট্রেনের ধাক্কা লেগে বাগুইহাটি বাসিন্দা মা-মেয়ের মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে খবর, ছেলেমেয়েকে নিয়ে কোন আত্মীয়র বাড়িতে দেখা করে ফিরছিলেন তাঁরা। লকডাউনে ট্রেন চলাচল করছে না, সেই ভাবনা থেকেই হাঁটছিলাম তারা। তাই জন্য রেল লাইন দিয়ে হেঁটে যাচ্ছিলেন তাঁরা। আচমকাই ট্রেন এসে ধাক্কা দেয় তাদের। ঘটনাস্থলে মা পম্পা সিংহ (৪২) বয়সী এবং প্রিয়াঙ্কা সিংহ (১২) দুজনই মারা যান। বাগুইআটির বাসিন্দা তারা। ঘটনার তদন্তে নেমেছে বালি থানার পুলিশ। উত্তরপাড়ায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে আহত ছেলেকে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news