Breaking News
Home / TRENDING / তাবলিঘ-ই-জামাতের ২৫৫০ জন বিদেশী সদস্যের ভারতে প্রবেশের ওপর ১০ বছরের নিষেধাজ্ঞা

তাবলিঘ-ই-জামাতের ২৫৫০ জন বিদেশী সদস্যের ভারতে প্রবেশের ওপর ১০ বছরের নিষেধাজ্ঞা

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

তাবলিঘ-ই-জামাতের ২৫৫০ জন বিদেশি সদস্যের ১০ বছরের জন্য ভারতে আসার ওপর নিষেধাজ্ঞা জারি করল ভারত সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের (Home Ministry) পক্ষ থেকে এক নির্দেশিকা জারি করে জানিয়ে দেওয়া হয়েছে, ওই ব্যক্তিরা আগামী ১০ বছরের জন্য ভারত থেকে কোনওরকম ভিসা পাবেন না। এই সকল সদস্যদের বিরুদ্ধে ভারতে করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে দেওয়ার মতো গুরুতর অভিযোগ রয়েছে। চলতি বছর মার্চ মাসে যখন করোনা ভাইরাস (Coronavirus) ক্রমশ দাপট বাড়াচ্ছিল বিশ্বজুড়ে, সেই সময় দিল্লির নিজামুদ্দিন মারকাজের ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন তারা। এবং প্রশাসনকে কোনও সহযোগিতা না করে যথেচ্ছ করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে দেওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

তাদের বিরুদ্ধে আরও অভিযোগ, ইচ্ছাকৃতভাবেই তারা সংক্রমনের বিষয়টি চেপে গিয়েছিলেন। সংক্রমণের বিষয়টি চেপে গিয়ে ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়ে কোভিড সংক্রমণ ছড়িয়ে দিয়েছেন দেশের বিভিন্ন প্রান্তে। অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এই সমস্ত বিদেশি পর্যটকদের ভারতে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। প্রসঙ্গত বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার মতো দেশ থেকে এই সমস্ত জামাতের সদস্যরা দিল্লির নিজামুদ্দিনের মারকাজে এসেছিলেন । তাবলিঘ-ই-জামাতের প্রধান মাওলানা সাদ ঘটনার পর থেকেই বেপাত্তা। সম্প্রতি দিল্লিতে গুজব ছড়িয়েছিল কারণে আক্রান্ত হয়েছেন তিনি। কিন্তু মাওলানা আইনজীবী জানিয়েছেন, সুরক্ষা জনিত কারণে লালারসের নমুনা পরীক্ষা করিয়েছিলেন তিনি। আপাতত সুস্থ রয়েছেন মাওলানা সাদ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই সমস্ত তাবলিঘ-ই-জামাতের সদস্যদের ভারতে আসার ওপর নিষেধাজ্ঞা জারি করা পর কোনও প্রতিক্রিয়া জানাননি তিনি। এরপরেও তাবলিঘ-ই-জামাতের সদস্যদের বিরুদ্ধে আরো কড়া পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছে অমিত শাহের (
Amit Shah) মন্ত্রণালয়।

ইতিমধ্যে তাবলিঘ-ই-জামাতের (Tablig-E-Jamat) ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পেয়েছে এনফর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। নিজামুদ্দিন কান্ড প্রকাশ্যে আসার পর আচমকাই বেপাত্তা হয়ে গিয়েছেন তাবলিঘ-ই-জামাতের প্রধান মাওলানা সাদ (Moulana Shad)। এরপরেই দেশে করোনা ভাইরাস সংক্রমণ ছড়ানোর কারণে তাঁর বিরুদ্ধে দিল্লি পুলিশ এফআইআর দায়ের করে। দিন কয়েকের মধ্যেই তাঁর বিরুদ্ধে শুরু হয়েছে ইডির তদন্ত। শেষে জামাতের বিদেশী সদস্যদের ও ভারতের প্রদেশের ওপর নিষেধাজ্ঞার তালা ঝুলিয়ে দিলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার (Narendra Modi Govt.)।

নিজামুদ্দিন মার্কাজের মৌলনা সাদ-এর (Moulana Shad) বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করল পুলিশ। সেই সঙ্গে দুই হাজার বিদেশি তবলিঘ-ই-জামাতের (Tabligh-E-Jamat) বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করা হল। ৩১ মার্চ দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ সাদ সহ সাত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। এঁদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে ১৩ থেকে ১৫ ই মার্চ বড় জমায়েতের নির্দেশ অগ্রাহ্য করে সামাজিক দূরত্বের বিধি না মেনে এঁরা নিজামু্দ্দিন মার্কাজে জমায়েত করেন। এঁদের মধ্যে অনেকেই সেই সময় করোনা আক্রান্ত ছিলেন। এরপরই দেশের বিভিন্ন প্রান্তে জামাতের ১৫০০ সদস্য ছড়িয়ে পড়েন আর এঁদের মাধ্যমে ছড়িয়ে পড়ে রোগ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *