প্রসেনজিৎ মাহাতো:
বিশ্বকাপ ফাইনাল নিয়ে বিতর্ক অব্যাহত। ইংল্যান্ডের অধিনায়ক ইওয়িন মর্গান বক্তব্যটা সেই আগুনে ঘি ডালার সমান। বিশ্বকাপ জিতেও ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার আইসিসি’র নিয়ম নিয়ে প্রশ্ন তুলে দিলেন তিনি। বেশি চার মারার নিরীখে কাপ হাতে তুলে নেওয়া মেনে নিতে পারেননি মর্গান।
আইসিসি’র ফাইনালের নিয়ম নিয়ে সমালোচকদের তালিকায় নতুন সংযোজন ইওয়িন মর্গান। তিনি বলেন, ‘দুই দলের মধ্যে ফারাক ছিল সামান্য। যে কোনও দল জিততে পারত। কিন্তু যে নিয়মে চ্যাম্পিয়ন নির্ধারণ হল, তা একদমই সঠিক ছিল না। এইভাবে ট্রফি পাওয়ার কোনও মজাই নেই ।’
মর্গান জুড়ে দেন, ‘জেতা অবশ্যই কঠিন ছিল। কিন্তু ম্যাচটা হেরে যাওয়া আরও কঠিন। কেনের (উইলিয়ামসন) সঙ্গে আমার কথা হয়েছে। ওকে বলেছি, ম্যাচটা জেতার জন্য ওদের অনেক সুযোগ দিয়েছিলাম। কিন্তু, ওরা সেই সুযোগ নিতে পারেনি।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news