Breaking News
Home / TRENDING / ‘আমরা ভালো নেই’, কাতর কণ্ঠে ট্রাম্পের সাহায্য চাইলেন বাংলাদেশের সংখ্যালঘু নেত্রী

‘আমরা ভালো নেই’, কাতর কণ্ঠে ট্রাম্পের সাহায্য চাইলেন বাংলাদেশের সংখ্যালঘু নেত্রী

ওয়েব ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দেখা করলেন বাংলাদেশের সংখ্যালঘু সংগঠনের নেত্রী প্রিয় সাহা। শুধুই দেখা করলেন না, এইসঙ্গে ডোনাল্ড ট্রাম্পকে শোনালেন বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নির্মম অত্যাচারের কথা। এদিন ট্রাম্পের সঙ্গে প্রিয়ার সাক্ষাতের এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেতেই তোলপাড় যায় সে দেশে।

এদিন মার্কিন প্রেসিডেন্টের কাছে একগুচ্ছ অভিযোগ করেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ইউনিটি কাউন্সিলের সেক্রেটারি প্রিয়া সাহা। তিনি অভিযোগ করেন, ৩ কোটি ৭০ লাখ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ বাংলাদেশ থেকে নিখেঁজ হয়ে গিয়েছেন। দয়া করে আমাদের সাহায্য করুন। নেত্রী কাতর স্বরে জানান, আমরা বাংলাদেশেই থাকতে চাই।

পদ্মাপারর সংখ্যালঘু নেত্রী এদিন আরও বলেন, এই মুহূর্তে বাংলাদেশে রয়েছেন ১ কোটি ৮০ লাখ সংখ্যালঘু। এদেশে টিকে থাকতে আমাদের সাহায্য করুন।আমার কোনও ঘর নেই। আমার ঘর জ্বালিয়ে দিয়েছে ওরা। আমার জমিজমা কেড়ে নেওয়া হয়েছে। কোনও বিচার পাইনি।

এরপর ট্রাম্প প্রশ্ন করেন, আপনাদের ঘরবাড়ি, জমিজমা কে কেড়ে নিয়েছে? উত্তরে প্রিয়া জানান, এসব করেছে মুসলিম মৌলবাদীরা। প্রিয় সাহার আক্ষেপ করেন, যে কোনও অপরাধ করার পর রাজনৈতিক আশ্রয় পেয়ে যায় এরা।

যদিও প্রিয়ার ওই বক্তব্যের দায়িত্ব নিতে রাজি হয়নি তারই সংগঠন। মাইনোরিটি কাউন্সিলের প্রধান রানা রানা দাসগুপ্ত বলেন, প্রিয়ার বক্তব্য তাঁর নিজস্ব। এর ব্যাখ্যা তিনিই দিতে পারবেন। এদিকে বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, দেশের বিরুদ্ধে ওই অভিযোগ একেবার মিথ্যে। উনি কেন এরকম মন্তব্য করলেন তা খতিয়ে দেখা হবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *