Breaking News
Home / TRENDING / বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়িতে পৌঁছাল সিদ্ধার্থ শঙ্কর রায়ের শতবর্ষের স্মারকগ্রন্থ

বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়িতে পৌঁছাল সিদ্ধার্থ শঙ্কর রায়ের শতবর্ষের স্মারকগ্রন্থ

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

রাজনৈতিক জীবনে পরস্পর বিরোধী মতাদর্শে বিশ্বাসী হলেও, ব্যক্তিগত সম্পর্ক ভালো ছিল রাজ্যের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী। একজন কংগ্রেসের (Congress) শেষ মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায় ও অন্যজন বামফ্রন্টের শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। কিন্তু রাজনৈতিক উচ্চতার কথা মাথায় রেখেই প্রয়াত মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়ের শতবর্ষের স্মারক গ্রন্থ পৌঁছে দেওয়া হল প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়িতে। শুক্রবার সন্ধ্যায় ভবানীপুরের বেলতলার বাড়ি থেকে পাঠানো পুষ্পস্তবক ও স্মারক গ্রন্থটি নিয়ে বুদ্ধদেববাবুর বালিগঞ্জে পাম এভিনিউয়ের ফ্ল্যাটে যান রায় পরিবারের ঘনিষ্ঠ শঙ্কর ঘোষ। তাঁর সঙ্গে ওইদিন বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadeb Bhattacharya) ফ্ল্যাটে যান শঙ্করবাবু পুত্র সায়ন্তন ঘোষ। শঙ্কর ঘোষ প্রয়াত মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়ের স্নেহধন্য ছিলেন। সেই সুবাদেই তাঁর হাতে শতবর্ষের স্মারক গ্রন্থটি পাঠানো হয় বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়িতে। অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রীর পক্ষে শঙ্কর ঘোষের হাত থেকে স্মারকগ্রন্থটি নেন স্ত্রী মীরা ভট্টাচার্য। তাঁর হাতেই তুলে দেওয়া হয় পুষ্পস্তবক। দীর্ঘ অসুস্থতার কারণে অন্তরালেই থাকেন সিপিএমের (CPM) এই প্রবীণ নেতা। অক্টোবর মাসের সিদ্ধার্থ শঙ্কর রায়ের (Siddharth Shankar Roy) শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল ভট্টাচার্য দম্পতিকে। কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্যের অসুস্থতার কারণে যেতে পারেননি তাঁরা।

এ প্রসঙ্গে রায় পরিবারের ঘনিষ্ঠ শঙ্কর ঘোষ বলেছেন, “২০ অক্টোবর সিদ্ধার্থ শঙ্কর রায় শতবর্ষের অনুষ্ঠানে বুদ্ধদেব ভট্টাচার্যকে সস্ত্রীক আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে প্রাক্তন মুখ্যমন্ত্রী আসতে পারেননি। তাই আমরাই উদ্যোগী হয়ে তাঁর বাড়িতে গিয়ে স্মারক গ্রন্থটি দিয়ে এলাম। সঙ্গে শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে এসেছি।” তিনি আরও বলেন, “সিদ্ধার্থবাবুর সঙ্গে বুদ্ধদেব ভট্টাচার্য রাজনৈতিক মতপার্থক্য থাকলেও, ব্যক্তিগত সম্পর্ক ছিল মধুর। এই ভাবনা থেকেই আমরা শতবর্ষের অনুষ্ঠানে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিলাম। শারীরিক অসুস্থতার কারণে বুদ্ধদেববাবু না এলেও মীরা দেবী আমাদের বার্তা পাঠিয়েছিলেন। তাই আমরাও সিদ্ধার্থশঙ্কর বাবুর শতবর্ষের স্মারকগ্রন্থ তাঁর বাড়িতে পৌঁছে দিলাম।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *