Breaking News
Home / TRENDING / আগামী ২৪ ঘন্টায় বর্ষার প্রবেশ পশ্চিমবঙ্গে

আগামী ২৪ ঘন্টায় বর্ষার প্রবেশ পশ্চিমবঙ্গে

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু দরজায় কড়া নাড়ছে উত্তরবঙ্গে। মায়ানমার পেরিয়ে উত্তর-পূর্ব ভারতের রাজ্যে ঢুকে পড়েছে।মনিপুর, মিজোরাম, ত্রিপুরার অধিকাংশ এলাকায় বর্ষার প্রবেশ। অসম ও নাগাল্যান্ডের কিছু এলাকায় পৌঁছে গেছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। আগামী ২৪ ঘণ্টায় আসাম পেরিয়ে তা বঙ্গে প্রবেশের প্রবল সম্ভাবনা বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

উত্তর বঙ্গোপসাগর পেরিয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঢুকে পড়বে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে। এমনটাই অনুমান আবহাওয়া দফতরের।‌ পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের নিম্নচাপ শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। এটি পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে । এর প্রভাবে অন্ধ্র ও ওড়িষা উপকূলে আজও ভারী বৃষ্টির পূর্বাভাস। মৎস্যজীবীদের শুক্রবার পর্যন্ত অন্ধ্র ও ওড়িষা উপকূলের সাগরে যেতে নিষেধ করা হয়েছে।

আজ কলকাতায় আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। সকাল থেকেই আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে। বেলা বাড়লে অস্বস্তি আরও বাড়বে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৯ ডিগ্রি । গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৩ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭০-৯২ শতাংশ । আজ সকাল ছয়টা পর্যন্ত বৃষ্টি হয়েছে ৪ মিলিমিটার।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *