চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) ভার্চুয়াল জনসভার পরেই রাজ্যে গেরুয়া শিবিরে যোগদানের হিড়িক। করোনা ভাইরাসের আতঙ্ক ভুলে মানুষ তৃনমুল (TMC) সরকারের বিরুদ্ধে লড়াই করার জন্য গেরুয়া শিবিরে নাম লেখাচ্ছে বলে জানান ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়নের সম্পাদক অনুপ পান্ডা। বাঁকুড়ায় তৃণমূলের শ্রমিক সংগঠনে বিজেপির হানা। বাঁকুড়ার বড়জোড়া শিল্পতালুকের রতন ইস্পাত কারখানায় রাজ্যের শাসক দলের শ্রমিক সংগঠন ছেড়ে প্রায় ১০০ কর্মী ভারতীয় জনতা মজদুর ইউনিয়নে যোগদান করলেন। বাঁকুড়া জেলায় আগামীদিনে আইএনটিটিইউসি ছেড়ে শ্রমিকরা সবাই বিজেপি সমর্থিত ট্রেড ইউনিয়ানে নাম লেখাবেন বলে জানিয়েছেন ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ানের সম্পাদক অনুপ পান্ডা।

সংগঠনের সভাপতি বাবান ঘোষ বলেন, “বিজেপির শ্রমিক সংগঠনে কোন চাদা লাগে না। আমরা সাধারন শ্রমিকদের বলেছিলাম নো চাঁদা, নো দাদাগিরি। সাধারন শ্রমিকরা বিজেপির এই বক্তব্য সমর্থন করেছেন। তাই তৃণমূলের শ্রমিক সংগঠন ছেড়ে বিজেপিতে আসার প্রবনতা বাড়ছে সাধারন শ্রমিকদের।” পাশাপাশি লকডাউনে দেশের সাধারন শ্রমিকদের কথা ভেবেছে কেন্দ্রীয় সরকার। তা শ্রমিকরা বুঝতে পারছেন। তাই ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ানে যোদগান বাড়ছে বলে জানান বাবান ঘোষ। তিনি আরও বলেন, “শ্রমিকদের নিয়ে নোংরা রাজনীতি আমরা করি নি আর করবো না।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news