নিজস্ব প্রতিনিধি :
আগামিকাল মাঠে নামছে মোহনবাগান। খেলা সাদার্ন সমিতির বিরুদ্ধে। এই খেলায় কী কাল বাগানে ফুল ফোটাবে ক্রোমা-কামো জুটি! সমর্থকদের আশা ফুল ফুটবে এই দুই বিদেশির হাতে। রেনবো বিরুদ্ধে ইস্টবেঙ্গলের জয় নিয়ে তাঁরা মাথা ঘামাচ্ছেন না। বরং ক্রো-কা জুটি বলছেন, গত সাত বছর সবুজমেরুন শিবিরে কলকাতা লিগ ঢোকেনি। এবার যাতে কলকাতা লিগ শোভা পায় বাগানে তারই জন্যে লড়ে যাবে ক্রো-কা জুটি। প্র্যাকটিস ম্যাচে তাঁরা গোল পেয়েছেন। লিগের খেলাতেও তাঁরা গোল পাবেন এই আশাতে বগানের গ্যালারি ভরাবেন সমর্থকেরা। শুধু ক্রোমা-কামো নয়, কিংসলেও আছেন। আছেন কিংশুকও। মোহনবাগানের এই চার ‘কে’ই এককাট্টা লিগ এবার আনতেই হবে ক্লাবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news