Breaking News
Home / TRENDING / ইস্টবেঙ্গল তাঁবুতে ব্যারেটো

ইস্টবেঙ্গল তাঁবুতে ব্যারেটো

নিজস্ব প্রতিনিধি :

কলকাতা ময়দানে যতদিন খেললেন ততদিন সবুজমেরুন জার্সি পরেই। লালহলুদ জার্সির ডাক কোনওদিনই শুনলেন না। বহুবার ইস্টবেঙ্গলের অফার থাকলেও কোনওদিনই কর্ণপাত করেননি তিনি। তিনি মোহনবাগানের সবুজতোতা ব্যারেটো। হঠাৎই রবিবার সকালে দেখা গেল ইস্টবেঙ্গল তাঁবুতে। ক্লাবে ছিল পল্টু দাসের জন্মদিন পালন।
ব্যারেটোকে দেখে অনেকেই অবাক! ব্যারেটোর কোনওরকম হেলদোল নেই তাতে। তিনি বললেন, ইস্টবেঙ্গলে আমার অনেক বন্ধু আছে। তাদের সঙ্গে আমার প্রায়ই কথা হয়। আমি আগেও ইস্টবেঙ্গল ক্লাবে এসেছি। আজও এসেছি।
তবে শোনা গেল ইস্টবেঙ্গলে ছোটদের ট্রেনিং দেওয়ার জন্য নাকি ব্যারেটোর কথা ভাবা হয়েছে। কেউ ফিসফিস করে জানালো, ব্রাজিলের ফুটবলারদের সঙ্গে খুব ভালই সম্পর্ক ব্যারেটোর।


ব্যারেটোকে লালহলুদ উত্তরীয় পরিয়ে দিলেন লালহলুদের অন্যতম প্রধান কর্তা দেবব্রত সরকার। যিনি নিতু সরকার নামেই পরিচিত।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *