Breaking News
Home / TRENDING / মোহনবাগান নির্বাচন নিয়ে বিচারপতি কী বললেন?‌ দেখুন।

মোহনবাগান নির্বাচন নিয়ে বিচারপতি কী বললেন?‌ দেখুন।

প্রসেনজিৎ মাহাতো :

হয়তো পিছিয়ে যেতে চলেছে মোহনবাগান নির্বাচন। কলকাতা আদালত নির্দেশ দিয়েছিল, ১৫ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন করতে। তারপর থেকেই শাসক শিবির নিজেদের মধ্যে অঙ্ক কষা শুরু করে দিয়েছে, নির্বাচন পিছনোর। তবে, এটাও ঠিক, মোহনবাগান ক্লাবের নির্বাচন প্রক্রিয়া এমনই যে, ১৫ সেপ্টেম্বেরর মধ্যে নির্বাচন সম্পন্ন করা কঠিন।
শনিবার পার্কস্ট্রিটের এক অভিজাত ক্লাবে বাগানের সাত সদস্যের নির্বাচনী কমিটি তাদের প্রথম সভা করল। দুপুর ৩ থেকে সন্ধে ৬ পর্যন্ত ম্যারাথন বৈঠক। আলোচনায় ঠিক হয়, খুব শিগগির ক্লাবের সব সদস্যের তথ্য সমেত সংবাদপত্রে বিজ্ঞাপন দেওয়া হবে। বিজ্ঞাপ্তি প্রকাশিত হওয়ার পর চলবে তা সংশোধনী প্রক্রিয়ার কাজ। সদস্যের নাম, ঠিকানা, মেম্বারশিপ নম্বর সংক্রান্ত কোনও ভুলত্রুটি থাকলে তা ক্লাবে চিঠি দিয়ে আবেদন করতে হবে। তারপর তা সংশোধন করে ভোটার তালিকা সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে এবং ক্লাবের নোটিশবোর্ডে টাঙানো হবে। সভার ভিতরের খবর যা ভেসে আসছে,তা অনুযায়ী পুজোর পর অক্টোবরের শেষের দিকে অথবা নভেম্বের শুরুতে বাগানের নির্বাচন হয়তো হতে পারে। এ দিন বিচরপতি সুশান্ত চ্যাটার্জি, অসীম রায় ও দিলীপ শেঠ সহ–সাট সদস্যই হাজির ছিলেন।
বিচারপতি কী বললেন শুনুন নিচের ভিডিওতে

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *