প্রসেনজিৎ মাহাতো :
চোকার্স তকমা ঘোচনো হল না পিভি সিন্ধুর।
বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে আবার হার। সিন্ধুকে হারিয়ে তৃতীয়বারের জন্য বিশ্ব চ্যাম্পিয়ন ক্যারোলিনা মারিন। ২১–১৯, ২১–১০ পয়েন্টে সিন্ধুকে হারান মারিন। সারা ম্যাচে মারিন দুরন্ত ফর্মে ছিলেন। সিন্ধু নিজেকে কেমন যেন গুটিয়ে রেখেছিলেন। ফাইনালে হারের রোগটা আর সারছেই না সিন্ধুর। মনোসংযোগে ব্যঘাত ঘটছে? বিশেষজ্ঞদের মাথাতে কিছুই ঢুকছে না। বিশ্ব চ্যাম্পিয়নশিপের আসরে এই নিয়ে দ্বিতীয়বার রুপো জিতলেন সিন্ধু। ২০১৪সালে রিও অলিম্পিকে ফাইনালে মারিনের কাছে হেরে রুপো জিতেছিলেন সিন্ধু। এবারও তাই হল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news