Breaking News
Home / TRENDING / শাসক ঘনিষ্ঠ জমি মাফিয়ার গ্রেফতারের প্রতিবাদে থানার সামনে তাণ্ডব

শাসক ঘনিষ্ঠ জমি মাফিয়ার গ্রেফতারের প্রতিবাদে থানার সামনে তাণ্ডব

 

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি:
তৃণমূলের নেতা জমি মাফিয়া হিম্মত সিংহ চৌহানকে গ্রেফতারের প্রতিবাদে শিলিগুড়ির প্রধান নগর থানার সামনে বিক্ষোভ দেখায় তার সমর্থকেরা। শুধু বিক্ষোভই নয়, গভীর রাতে নেতাকে থানা থেকে ছাড়াতে এসে গুলিও চালায় তার অনুগামীরা। মারধর করা হয় সাংবাদিকদের । সুত্রের খবর, সরকারি, ব্যক্তিগত ও পিডব্লিউডির জমি দখল করার অভিযোগে শনিবার রাতে প্রধান নগর থানার পুলিশ গ্রেফতার করে হিম্মত সিংহ চৌহানকে। গেফতার করে হিম্মতকে থানায় নিয়ে আসতেই প্রধান নগর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করে তার অনুগামীরা। থানা এলাকায় আতঙ্ক ছড়াতে শূন্যে তিন রাউন্ড গুলিও চালায় হিম্মত অনুগামীরা। এমন কী সাংবাদিকরা ছবি তোলায় তাদের বেধরক পেটায় তার অনুগামীরা। এরপর অবস্থা বেগতিক হয়ে ওঠায় মাল্লাগুড়ি পুলিশ লাইন থেকে বিশেষ ফোর্স নিয়ে আসা হয়। এর পর লাঠি চালিয়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করা হয়। বিক্ষোভকারীদের হটিয়ে দিয়ে কড়া নিরাপত্তায় হিম্মতকে নিয়ে যায় এনজেপি থানায়।

কে এই হিম্মত সিং?
এক সময় সাধারন একজন হোটেল ব্যবসায়ী থেকে শিলিগুড়ির প্রধান নগর এলাকার ত্রাসে পরিণত হয়েছিল হিম্মত সিংহ চৌহান। ভোটের জন্য বরাবরই কদর ছিল হিম্মতের। বামআমলে তার অনুগতদের দাপটে বহু ভোট উতরে গিয়েছে সিপিএম। রাজ্যে পরিবর্তনের সরকার আসার পর হিম্মতও জার্সি বদলে রাতারাতি শাসক দলের ভিড়ে মিশে যান। ধীরে ধীরে হিম্মত শাসক দলের বেশ কিছু শীর্ষ নেতার ঘনিষ্ট হয়ে ওঠেন। ফলে ২০১৫ সালে পুরভোটে হাজারো দুর্নীতির অভিযোগ থাকা সত্বেও শাসক দলের ঘনিষ্টের হাত ধরে টিকিটও পেয়ে যান তিনি। কিন্তুু জয়লাভ করতে পারেননি।
সুত্রের খবর, নির্বাচনে হেরে যাবার পর ঘনিষ্ট নেতাকে অংশীদার করে রাজনীতিকে সিঁড়ি করে মন দেন জমির ব্যাবসায়। একের পর এক জমি দখল করে বিক্রি করে দেওয়া ছিল তার কাছে বা-হাতের খেল। জমি দখল করার পর প্রতিবাদ হলেই, শায়েস্তা করার দায়িত্ব নিত তার অনুগামীরা।

অভিযোগ থাকা সত্বেও হিম্মতের বিরুদ্ধে এতদিন কোনও পদক্ষেপ করতে পারেনি প্রশাসন। পদক্ষেপ করতে গেলেও জেলার শীর্ষ নেতাদের সান্নিধ্য থাকায় পিছপা হতে হয়েছে প্রশাসনকে। জেলা নেতারা যাতে প্রশাসনকে কোনও চাপে রাখতে না পারেন তাই এবার নবান্ন থেকে বিশেষ নির্দেশ আশার পর হিম্মত সিংহ চৌহানকে গ্রেফতার করে পুলিশ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *