Breaking News
Home / TRENDING / মোহনবাগান কর্তাদের কী বললেন ব্যারেটো?‌ দেখুন ক্লিক করে

মোহনবাগান কর্তাদের কী বললেন ব্যারেটো?‌ দেখুন ক্লিক করে

সৌম্যদ্বীপ ঘোষ

ব্যাক্তিগত কাজে কলকাতায়। মোহনবাগান নিয়ে অনেক কথাই বললেন ব্যারেটো। দেখুন কী বললেন।
‘‌ক্লাবের প্রশাসনে এমনটা হওয়ার এটা সঠিক সময় নয়। এরজন্য ক্লাবকে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এসবের বদলে পরিকল্পনা করা উচিত, কীভাবে ক্লাবের ভাল হয়। এ সময়ে দঁাড়িয়েও ক্লাবের উন্নতি করার নানান দিক নিয়ে ভাবনার বিষয় আছে। সামনের এক–দু’বছরের মধ্যে ক্লাবকে ইন্ডিয়ান সুপার লিগ খেলতে হবে। মনে করি, তার জন্য এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করে দেওয়া দরকার ক্লাবের। অন্যান্য ফ্র্যাঞ্চাইজিগুলো গত চার বছর আইএসএলে খেলে েফলেছে, তাদের সবটাই জানা। আইএসএলে খেলার জন্য ক্লাবের প্রস্তুতি দরকার, সেটা যত তাড়াতাড়ি সম্ভব, সেই প্রস্তুতি শুরু করে দেওয়া উচিত।
ব্যারেটো বলেন, ‘‌আসলে এরকম অবস্থা চলতে থাকলে সমর্থকরা খুবই চিন্তার মধ্যে থাকেন। একেই ক্লাবের বাজেট, স্পসনর নিয়ে একটা বড় সমস্যা রয়েছে। সামনের মরশুমের জন্য ইতিমধ্যে অনেক প্লেয়ার সই করেছে মোহনবাগানে। তাঁদের টাকা–পয়সার দিকটাও ভাবার রয়েছে। ক্লাবের কাছে এটা খুবই গুরুত্বপূর্ণ সময়। ক্লাব কর্তাদের মধ্যে এরকম চলতে থাকলে, তার প্রভার ফুটবলার উপরেও পড়ে।
ব্যারেটো বলেন, ২০০৪ সালে একই পরিস্থিতির মধ্যে দিয়ে আমাকেও যেতে হয়েছিল। ক্লাবের ম্যানেজমেন্টে বদল হয়েছিল। তখন নানান সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়েছিল। টিমের ফুটবলারদের উপর এর প্রভাব পড়ে।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *