নিজস্ব সংবাদদাতা, আরামবাগ:
বোর্ড গঠনের সময় আবারও সন্ত্রাস হতে পারে তার ইঙ্গিত আগেই দিয়েছিল গোয়েন্দারা। সে সন্দেহ যে অমূলক ছিল না তা আবারও প্রমাণ হয়ে গেল । তৃণমূলকে সমর্থন দিতে রাজি না হওয়ায় হুগলির পুরশুড়ায় নির্দল প্রার্থীর স্বামীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বোর্ড গঠনের সময় তৃণমূলকে সমর্থন দিতে হবে বলে জোর করেছিল মূল তৃণমূলের কয়েকজন কর্মী। আর তাতে নারাজ হলে এক নির্দলের জয়ী মহিলা প্রার্থী শ্রাবন্তী মান্নার স্বামী বিশ্বনাথ মান্নাকে ব্যাপক মারধর করে তৃণমূলের কর্মীরা। তাঁকে ধারাল অস্ত্র দিয়ে কোপানো হয়। তাঁকে রক্তাক্ত অবস্থায় পুরশুড়া ব্লক গ্রামীন হাসপাতালে ভর্তি করা হয়েছে। শ্রাবন্তী শ্যামপুর গ্রামের নির্দলের জয়ী প্রার্থী। অভিযোগ, এই পঞ্চায়েতে বর্তমানে যুব তৃণমূলের লোকজন নির্দল কে নিয়ে সংখ্যা গরিষ্ঠ হওয়ায় তারাই বোর্ড গঠনের দাবিদার। কিন্তু নির্দলের থেকে একজনের সমর্থন পেলেই মূল তৃণমূল আবার বোর্ড গঠনের দাবিদার হয়ে যাবে। তাই জোর করে শ্রাবন্তীর সমর্থন আদায় করতে যায় তৃণমূল কর্মীরা। তাতে অস্বীকার করায় এই আক্রমন। যদিও তৃণমূলের পক্ষ থেকে এই ঘটনার কথা অস্বীকার করা হয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news