Breaking News
Home / TRENDING / পঞ্চায়েতে ফুল মার্কস পেয়ে এখন বিজেপির মডেল পুরুলিয়া

পঞ্চায়েতে ফুল মার্কস পেয়ে এখন বিজেপির মডেল পুরুলিয়া

নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া:

জঙ্গলমহল পুরুলিয়ায় পঞ্চায়েতের ফলাফলকে বড় সাফল্য হিসেবে দেখছে রাজ্য বিজেপি। আগামী দিনের নির্বাচনগুলিতে অন্যান্য জেলায় পুরুলিয়াকে মডেল হিসেবে উপস্থাপিত করতে চাইছে গেরুয়া শিবির। রবিবার পুরুলিয়া শহরের দুল্মীতে আয়োজিত একটি সাংগঠনিক সভার শেষে এমনটাই জানালেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। পুরুলিয়া জেলা পরিষদে ৩৮ টি আসনের মধ্যে ১০ জন বিজেপির প্রার্থী জয়ী হন। ২০ টি পঞ্চায়েত সমিতির মধ্যে এককভাবে ৪ টি শাসক দলের কাছ থেকে ছিনিয়ে নেয় বিজেপি। এছাড়া ১৭০ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে বিজেপি এককভাবে ৪৪ টি দখল করে। জোট করে পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের দখল শাসক দলের কাছ থেকে ছিনিয়ে নিতে সক্ষম হবে বলে বিজেপির পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়। পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে কিভাবে বা কারা প্রধান বা সভাপতি, কর্মাধ্যক্ষ হবেন সেই বিষয় নিয়েই আলোচনা হয়। বৈঠকে রাজ্য নেতৃত্ব,দলের জেলা পর্যবেক্ষক ছাড়াও জেলার কার্যকর্তা এবং পঞ্চায়েত নির্বাচনে দলের সদ্য বিজয়ীরাও উপস্থিত ছিলেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *