ওয়েব ডেস্ক:
যারা ভেবেছিল বিজেপিত যোগদানের হিড়িক থিতিয়ে গেছে, তাদের জন্য খবর, ফের তৃণমূলে বড়সড় ধাক্কা। আবারও বিজেপিতে যোগ দিলেন এক তৃণমূল বিধায়ক। মঙ্গলবার তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস দলবদলে এলেন গেরুয়া শিবিরে। তাঁর সঙ্গে এলাকার ১২ জন পুর কাউন্সিলরও যোগ দিলেন বিজেপিতে।
আজকের দলবদলের নেপথ্যেও সেই মুকুল চাণক্য রায়। প্রসঙ্গত, লোকসভা ভোটপ্রচারে মুকুল থেকে মোদি সকলেই দাবি করেছিলেন, বহু তৃণমূল বিধায়ক, গেরুয়া শিবিরে আসতে ইচ্ছুক। আজকের দলবদল ফের সেকথাই মনে করাল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news