প্রসেনজিৎ মাহাতো:
গ্যালারি সংস্কারের জন্য মোহনবাগান মাঠ পূর্ত দফতরের ফিট সার্টিফিকেট পেল না। তাই শুক্রবার কলকাতা লিগে পিয়ারলেসের বিরুদ্ধে সবুজ-মেরুনের উদ্বোধনী ম্যাচ বাতিল ঘোষণা করল আইএফএ।
শোনা যাচ্ছে, ১৪ আগস্টের পরে এই ম্যাচটি আয়োজন করা হবে। এর ফলে কলকাতা লিগের মোহনবাগানের উদ্বোধনী ম্যাচ হবে ৬ তারিখে ক্যালকাটা কাস্টমসের বিরুদ্ধে। বাগান কোচ কিবু ভিকুনা প্রস্তুতির জন্য সময় পেয়ে গেলেন। তবে বাগানের মরশুম শুরু তার আগেই হয়ে যাচ্ছে। ২ আগস্ট ডুরান্ড কাপের মিনি ডার্বি দিয়ে।
বৃহস্পতিবার আইএফএ সচিব জয়দীপ মুখার্জি বলেন, “বৃহস্পতিবার সকাল পর্যন্ত মোহনবাগানের ইঞ্জিনিয়াররা পূর্ত দফতরের আধিকারিকদের হাতে ফিট সার্টিফিকেট তুলে দিতে পারেননি। ফলে পূর্ত দপ্তর সেই সার্টিফিকেট কলকাতা পুলিশের কাছে জমা দেওয়া সম্ভব হয়নি। তাই কলকাতা পুলিশ এই ম্যাচ মোহনবাগান মাঠে আয়োজনের ব্যাপারে সবুজ সংকেত পাওয়া গেলো না।” জয়দীপ অরো বলেন, “আগামী ১৪ আগস্ট পর্যন্ত প্রথম দফার সূচি তৈরি করা হয়েছে। ১৪ আগস্টের পরেই এই ম্যাচটি আয়োজন করার সম্ভাবনা বেশি। তবে এর মধ্যে যদি সুযোগ হয়, তাহলে দুই ক্লাবের কর্তাদের সঙ্গে কথা বলেও ম্যাচ আয়োজন করতে পারি।”
মোহনবাগান অৰ্থসচিব দেবাশিস দত্ত। তিনি বলেন, “আমাদের মাঠ ও গ্যালারি নিয়ে কোনও সমস্যা নেই। তবে গ্যালারি সংস্কারের কাজ শেষ হয়নি । সেই কাজ এখন মুহূর্তে বন্ধ করা কোনওমতেই সম্ভব নয়। এই অবস্থার মধ্যে ম্যাচ আয়োজন হলে এবং কোনও দুর্ঘটনা ঘটলে সেই দায় কে নেবে? আমরাও খেলতে চাই। কিন্তু এমন অবস্থায় কিছু করার নেই। আইএফএ চেষ্টা করেছিল। কিন্তু কিছু করার নেই ।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news