ওয়েব ডেস্ক:
অধ্যাপক নিগ্রহ কাণ্ডে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর তন্ময় দেব প্রামাণিককে শোকজ করল তৃণমূল। প্রসঙ্গত, সকালে তৃণমূলের জেলা নেতৃত্ব কোন্নগরের নবগ্রাম হীরালাল পাল কলেজের অধ্যাপকের সুব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করে। অধ্যাপকের কাছে ক্ষমা চান তৃণমূলের জেলা সভাপতি ও বিধায়ক। তাঁরা অভয় দিলে নিগৃহীত অধ্যাপক জানান, সব কিছুর পেছনে রয়েছে তৃণমূল কাউন্সিলর তন্ময় দেব প্রামাণিক। তিনি কোন্নগর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তাঁর নির্দেশেই বুধবার কলেজে অধ্যাপকের ওপর হামলা হয় বলে অভিযোগ।
অধ্যাপকের কাছ থেকে সবটা শোনার পরই তড়িঘড়ি ব্যবস্থা নিল তৃণমূল। অভিযুক্ত কাউন্সিলর তন্ময় দেব প্রামাণিককে শোকজ করা হল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news