Breaking News
Home / TRENDING / ফের চারদিনের পশ্চিমবঙ্গ সফরে মোহন ভাগবত

ফের চারদিনের পশ্চিমবঙ্গ সফরে মোহন ভাগবত

জয় ঘোষ।

ফের শহরে আসছেন রাষ্ট্রিয় স্বয়ংসেবক সংঘের চালক মোহন ভাগবত। সূত্রের খবর, ১৯ সেপ্টেম্বর রাজ্যে আসছেন তিনি। ২৩ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে থাকবেন এই নেতা। আগষ্ট মাসে দু’বার শহরে এসেছিলেন তিনি। মূলত সাংগঠনিক কাজেই তাঁর রাজ্য সফর। আগামীদিনে যে বাংলাকেই পাখির চোখ করতে চাইছে আরএসএস, তা ইতিমধ্যে স্পষ্ট। তাই এই সফরে বিজেপির সাংগঠনিক অবস্থা কেমন তার রিপোর্ট নেবেন ভাগবত, এমনটাই জানা গিয়েছে। বিজেপির সাধারণ সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায় ও বিজেপির রাজ্য সভপতি দিলীপ ঘোষের সঙ্গেও আলাদা বৈঠক করবেন তিনি।

প্রসঙ্গত, ঘনঘন ভাগবতের পশ্চিমবঙ্গ সফরে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।‌ কারণ, গত কয়েক বছরে মোহন ভাগবত এতবার পশ্চিমবঙ্গ সফরে এসেছেন তা মনে করতে পারছেন না অতি বড় রাজনৈতিক সমালোচক। বাংলার রাজনৈতিক মহল মনে করছে, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখেই এই নেতা বারবার বাংলায় আসছেন। কেবলমাত্র হিন্দু ভোটব্যাঙ্কে ভর করেই রাজ্যে ১৮টি আসন পেয়েছে বিজেপি। সেই ভিতের ওপর পা রেখেই পশ্চিমবঙ্গ দখল করতে চায় গেরুয়া শিবিরের নেতারা। তাই বিধানসভা ভোটযুদ্ধের জমি তৈরি করতেই ভাগবতের বারবার বাংলায় আগমন বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *