নিজস্ব সংবাদদাতা, মালদা:
রাজ্যজুড়ে নির্বাচন-পরবর্তী সন্ত্রাসের প্রতিবাদে ও বিজেপি প্রার্থীদের ওপর মালদার বিভিন্ন জায়গায় হামলার ঘটনায় মালদা শহরে ধিক্কার মিছিল করল জেলা বিজেপি । বৃহস্পতিবার দুপুর বেলা মালদা শহরের বাদ রোডে শ্যামাপ্রসাদ মুখার্জী ভবনের বিজেপি কার্যালয়ের সামনে থেকে মিছিল বের হয়। মালদা শহর জুড়ে মিছিল পরিক্রমা করে। জেলা বিজেপি নেতৃত্বের অভিযোগ নির্বাচন পরবর্তী সময় থেকেই মালদা জেলার বিভিন্ন প্রান্তে বিজেপির প্রার্থীদের ওপর হামলা চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। আক্রান্ত হচ্ছে প্রার্থীদের পরিবারের লোকেরা ও সাধারণ বিজেপির নেতা কর্মীরা। বহু নেতা-কর্মী গ্রামছাড়া হয়েছেন। এলাকায় ঢুকতে পারছেন না। অনেকেই বিজেপির জেলা কার্যালয় আশ্রয় নিয়েছে। প্রার্থীদের সুরক্ষার জন্য অনেক প্রার্থীদের বিজেপি শাসিত ঝারখণ্ডে পাঠিয়ে দেওয়া হয়েছে। পুলিশে অভিযোগ জানানো হলেও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ। বিজেপি প্রার্থীদের নিরাপত্তা দাবিতেই তাদের এই প্রতিবাদ মিছিল বলে জানান তাঁরা ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news