Breaking News
Home / TRENDING / মোদির সম্মানে তৈরি হতে চলেছে বিশাল মূর্তি ও মন্দির

মোদির সম্মানে তৈরি হতে চলেছে বিশাল মূর্তি ও মন্দির

ওয়েব ডেস্ক

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্মানে এবারে তৈরি হতে চলেছে বিশাল মন্দির। উত্তরপ্রদেশের মিরাটের সার্ধনা এলাকায় তৈরি করা হবে এই মন্দিরটি। মন্দিরের ভেতরে রাখা হবে মোদির ১০০ ফুট লম্বা একটি মূর্তি। এমনই ঘোষণা করলেন মোদির সমর্থক তথা উত্তরপ্রদেশের সেচ দপ্তরের প্রাক্তন ইঞ্জিনিয়ার জে পি সিং। দীর্ঘদিন ধরেই মোদির নীতি সম্মান করে আসছেন তিনি। কিন্তু এতদিন চাকরির কারণে কিছু করতে পারেননি। তাই এবারে মোদির সম্মানে এই মন্দির ও মূর্তি তৈরির করা হবে বলে জানান তিনি।

মন্দিরের কাজ শেষ হতে প্রায় দু বছর সময় লাগবে। অপরদিকে মন্দির ও মূর্তি নির্মাণে মোট খরচ পড়বে প্রায় ৩০ কোটি টাকা। আগামী ৩০ অক্টোবর মন্দিরের শিলান্যাস অনুষ্ঠান রয়েছে। অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *