Breaking News
Home / TRENDING / চিনের ওপর চটে মেজাজ খারাপ মোদির, জানালেন ট্রাম্প

চিনের ওপর চটে মেজাজ খারাপ মোদির, জানালেন ট্রাম্প

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

মেজাজ ভালো নেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi)। মোদীর সঙ্গে কথা বলে সেই কথা বুঝেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। আর সেটাই সাংবাদিকদের জানালেন ট্রাম্প। ট্রাম্পের কথায়, ভারত ও চীনের মধ্যে সীমান্ত উত্তেজনা নিয়ে মধ্যস্থতার প্রস্তাবের জন্য প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে ফোনে কথা বলেন তিনি। সেই কথাবার্তায় তিনি বুঝতে পেরেছেন মোদীর মেজাজ ভালো নেই।

বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প ভারত ও চীনের মধ্যে বড় দ্বন্দ্ব চলছে বলে মন্তব্য করেন। ভারত-চীন উত্তেজনা প্রসঙ্গে ট্রাম্প জানান, “ভারত-চীনের মধ্যে একটি গভীর দ্বন্দ্ব রয়েছে। প্রত্যেক দেশে প্রায় ১.৪ বিলিয়ন লোক বাস করেন। দুটি দেশের সামরিক বাহিনীও খুব শক্তিশালী। তাই এই দ্বন্দ্ব নিয়ে ভারত খুশি নয়, সম্ভবত চীনও খুশি নয়। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে কথা বলার সময় তাঁকে চিন্তিত দেখাচ্ছিল এই বিষয় নিয়ে।” একইসঙ্গে তিনি আরও বলেন, “ভারত আমাকে পছন্দ করে। আমি মনে করি এদেশের সংবাদমাধ্যমের থেকেও ভারত আমাকে বেশি পছন্দ করে। আর আমি মোদীকে পছন্দ করি। আমি আপনাদের প্রধানমন্ত্রীকে অনেক পছন্দ করি। তিনি একজন দুর্দান্ত ভদ্রলোক।”

প্রসঙ্গত, একদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ভারত ও চীনের মধ্যে তৈরি হওয়া উত্তেজনা নিয়ে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছিলেন। এ প্রসঙ্গে বুধবার তিনি টুইট বার্তায় জানান, “দুই দেশের মধ্যে চলা উত্তেজনা নিয়ে মধ্যস্থতা করতে তিনি প্রস্তুত এবং ইচ্ছুক। যদি তারা মনে করে তবে তিনি সাহায্য করবেন।” ট্রাম্পের এই প্রস্তাব পাওয়ার পর ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব জানান, যেহেতু এটি দুই দেশের সীমান্ত নিয়ে ঝামেলা তাই আমরা চীনের সঙ্গে শান্তিপূর্ণভাবে সমাধানের আলোচনা চালিয়ে যাব।

তবে সর্বশেষ খবর অনুসারে ভারত-চীন সম্পর্ক ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা (Line Of Actual Control / LAC) বরাবর যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে উভয় দেশই। বৃহস্পতিবার গালোয়ান উপত্যকায় নিজেদের দিকে বিশাল সংখ্যক সেনা, বাঙ্কার ও কামান সহ যুদ্ধের সরঞ্জাম তৈরি করেছে বেজিং। তবে যুদ্ধের প্রস্তুতিটি পুরোপুরি গোপনে চালিয়ে যাচ্ছে চীন।

সূত্রের খবর, উপগ্রহ চিত্রের সাহায্যে চীনের রণকৌশল সম্পর্কে জানতে পেরে নয়াদিল্লিও যুদ্ধের প্রস্তুতি শুরু করেছে। উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে ছদ্মবেশের মাধ্যমে ১৬টি ট্যাঙ্ক সহ চীনা সৈন্যদের গাড়ি নিয়ন্ত্রণরেখার ওপারে রয়েছে। এছাড়াও রয়েছে একাধিক ডাম্পার, বন্দুক, খনন মেশিন ও ট্রাকের মতো যানবাহন। যা দেখে কূটনৈতিক মহল মনে করছে চীন পুরোপুরি যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে ভারতও মোকাবিলা করার জন্য তৈরি হচ্ছে। লাদাখ সীমান্তে ইতিমধ্যে প্রচুর সেনা মোতায়েন করেছে নয়াদিল্লি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *