Breaking News
Home / TRENDING / মমতার মন্ত্রিসভায় করোনা হানা : কোভিড আক্রান্ত দমকলমন্ত্রী সুজিত বসু

মমতার মন্ত্রিসভায় করোনা হানা : কোভিড আক্রান্ত দমকলমন্ত্রী সুজিত বসু

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্ত হলেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Bose)। বৃহস্পতিবার তাঁর লালারসের নমুনা পরীক্ষা করা হয় এবং তাতে কোভিড পজিটিভ আসে। মন্ত্রী ছাড়াও তাঁর স্ত্রী করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন। তবে তিনি জানিয়েছেন, এখনও পর্যন্ত তাঁর শরীরের কোভিডের কোনও উপসর্গ নেই। তাই তিনি বাড়িতেই আইসোলেশনে রয়েছেন। সুজিত বসু আরও জানান, তাঁর বাড়ির পরিচারিকার শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গিয়েছিল। তার পরই তিনি নিয়মমতো তাঁর পরিবারের সদস্যদের নমুনা পরীক্ষা করা হয়। আজ টেস্টের রেজাল্টে দেখা গিয়েছে, তাঁর শরীরেও সংক্রমণ ঘটেছে করোনার। তবে পরিবারের আরও কোনও সদস্য কোভিড পজিটিভ কিনা এখনো তিনি জানাননি।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মন্ত্রিসভায় সুজিত বসুই প্রথম মন্ত্রী যাঁর শরীরে কোভিডে সংক্রমণ ধরা পড়েছে। তবে ইতিবাচক যে তাঁর শরীরে কোনও উপসর্গ নেই। প্রসঙ্গত, এর আগে তৃণমূল নেতাদের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণের থাবার শিকার হয়েছেন আরও একজন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ার বাসিন্দা তথা তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা সদস্য তথা ফলতার বিধায়ক তমোনাশ ঘোষ (Tamonash Ghosh) কোভিড ১৯-এ আক্রান্ত হয়ে চিকিৎসাধীন। শুক্রবার রাতে করোনা সংক্রমণ নিয়ে তাঁকে আলিপুর এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু পরে এই তৃণমূল (TMC) বিধায়ককে স্থানান্তরিত করা হয় বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবন ৩০বি হরিশ চ্যাটার্জী স্ট্রিটের থেকে ঢিল ছোড়া দূরত্বে থাকেন তমোনাশ ঘোষ। বর্তমানে তাঁর অবস্থা ভালো। তবে হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। সুজিত বসুকেও চিকিৎসকদের পরামর্শ মেনেই হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে।

দমকলমন্ত্রীর দায়িত্বে থাকায় লকডাউনেও ঘুরে বেরিয়ে দফতর সামলেছেন বিধাননগরের বিধায়ক। বুধবার বেলুড়ে বিদ্যুৎ পৃষ্ট হয়ে এক কর্মীর মৃত্যু হলে সেখানেও গিয়েছিলেন মন্ত্রী। তাই মন্ত্রী সুজিত বসুর সংস্পর্শে আসা আধিকারিক তথা দমকল কর্মীদেরও আইশোলেশনে পাঠানোর দাবি উঠেছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *