নীল বণিকঃ
কলকাতায় এগিয়ে আসতে পারে মোদীর সভা। আগামি ৯ জানুয়ারি ব্রিগেডে সভা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, তৃণমূল সুপ্রিমোর আগামী সভার আগেই ব্রিগেড প্রধানমন্ত্রীর সমাবেশের আয়োজন করতে চলেছে বিজেপি।
আগেই ২৩ জানুয়ারি নেতাজীর জন্মদিনের দিন সমাবেশের ডাক দিয়েছিল বিজেপি। কিন্তু বর্তমানে সেই সিদ্ধান্তে পরিবর্তন আনতে চলেছে তারা। কিন্তু কেন এই সিদ্ধান্ত বদল? রাজনৈতিক মহলের একাংশের ধারণা এগিয়ে আসতে পারে লোকসভা ভোট। যে কোনও কারণেই হোক মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার আগে প্রধানমন্ত্রীর সভা করতে চাইছে বিজেপি।
সূত্রের খবর, সম্প্রতি দিলীপ ঘোষকে দিল্লিতে ডেকেছিলেন কেন্দ্রীয় নেতৃত্ব। সেখানেই এই সিদ্ধান্ত বদলের নির্দেশ দিয়েছেন তাঁরা। রথযাত্রা সহ অন্যান্য কর্মসূচিরও পরিবর্তন হতে পারে বলে খবর। দলের তরফে প্রতি বিধানসভা কেন্দ্রে একটি করে সমাবেশ করার পরিকল্পনাও নেওয়া হয়েছে। ব্রিগেডের সমাবেশে মোদী ছাড়াও ১৭ জন কেন্দ্রীয় মন্ত্রী উপস্থিত থাকবেন বলে খবর।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news