নিজস্ব সংবাদদাতাঃ
কোচবিহারঃ একদিকে যখন অসমে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিনিধি দল পাঠাচ্ছেন এনআরসি-র বিরোধিতা করে তখন তাঁর রাজ্যের বহিরাগতদের চিহ্নিত করতে উদ্যোগ নিতে চলেছে বিজেপির যুব মোর্চা। এলাকায় কোনও অপরিচিত ঢুকলে যদি তাঁর গতিবিধি সন্দেহজনক মনে হয় তবে তাঁকে পুলিশের হাতে তুলে দেবে বিজেপির যুব মোর্চার কর্মীরা। আজ কোচবিহারে এসে একথা জানালেন বিজেপির যুব মোর্চার সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিজাত মিশ্র। আগামী ১১ আগস্টের ‘চলো কলকাতা’ কর্মসূচী নিয়ে জেলায় বৈঠক করতে কোচবিহারে আসেন যুব মোর্চার নেতা। এদিন মোর্চার স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। পরে সাংবাদিক সম্মেলনে বলেন, রাজ্য জুরে আইন ব্যাবস্থা ভেঙে পড়েছে, বিজেপির যুব কর্মীদের হত্যা করা হচ্ছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার ক্ষমতা থেকে হটাতেই এই কর্মসূচী।
এদিন তিনি আরও বলেন, এই রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে যাঁরা গণতন্ত্র মানে না, সংবিধান মানে না, এই দেশকে শ্রদ্ধা করে না তাঁদের দেশ ছাড়া করা হবে। এনআরসি নিয়ে তিনি বলেন শান্ত এলাকাকে অশান্ত করতেই অসমে তৃণমূল কংগ্রেস ঝামেলা পাকাতে গিয়েছিল। তাঁর দাবি, কোনও জাতি বা ধর্ম দেখে এনআরসি হচ্ছে না, সুপ্রিম কোর্টের নজরদারিতেই এই প্রক্রিয়া চলছে। এই রাজ্যে বিরোধিরা এনআরসি নিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছে বলেও তিনি মনে করেন। এদিন কোচবিহার শহরে যুব মোর্চার সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিজাত মিশ্র নিয়ে বাইক মিছিল করে যুব মোর্চার সদস্যরা ।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news