Breaking News
Home / TRENDING / মোদির লক ডাউনের দুধে চোনা মেশাচ্ছে বিজেপির সুবিধাভোগীরাই, ভিআইপি সংস্কৃতি প্রকট করছে বৈষম্য

মোদির লক ডাউনের দুধে চোনা মেশাচ্ছে বিজেপির সুবিধাভোগীরাই, ভিআইপি সংস্কৃতি প্রকট করছে বৈষম্য

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

দুটো বাচ্চা মেয়ে। লকডাউনের জেরে আটকে পড়েছিল ভিন রাজ্যে দুইজনেই। বাড়ি ফিরে আসার সাংঘাতিক তাড়া ছিল দুজনেরই। মিল ওইটুকুই। বাকিটা পুরোটাই অমিল। একজন বিহারের বিজেপি বিধায়কের কন্যা যিনি কোটাতে মেডিকেল পড়তে গিয়েছিলেন। অন্যজন ১২ বছরের এক শিশুশ্রমিক একটা নেহাৎই বাচ্চা মেয়ে। যে একটু রোজগারের আশায় পরিবার ছেড়ে চলে এসেছিল ভিন রাজ্যে। লকডাউনের পর জামালো মকদম হাঁটতে শুরু করেছিল বাড়ি আসবে বলে। তিনদিন খাবার ছাড়া জল ছাড়া টানা হাঁটার পর বাড়ি যখন মাত্র ১৪ মাইল তখন আর টানতে পারেনি সে।তীব্র পেটের যন্ত্রণায় কাতর মেয়েটির মৃ্ত্যু হয়। বাড়ির লোকেরা ছিলই না কেউ সেই সময় তাঁর কাছে। অন্য মেয়েটির বাবা বিজেপির বিধায়ক। কোটা থেকে বিশেষ বিমানে মেয়েকে এনেছেন তিনি। তবে এর জন্য তাঁকে পাস দিতে গিয়ে সাসপেন্ড হয়েছেন বিহারের নওয়াদা জেলার এসডিও।লকডাউন শুরু হওয়ার পর থেকেই ক্ষমতাশালীদের জন্য এক নিয়ম আর সাধারণ মানুষের জন্য অন্য নিয়ম চলছে বলে অভিযোগ । মহারাষ্ট্রের স্পেশাল সেক্রেটারি এরই মধ্যে এইচডিএফএল এর কপিল ওয়াধয়া আর ধীরাজ ওয়াধয়া কে খাণ্ডালা থেকে মহাবালেশ্বর যাওয়ার স্পেশাল পাস দিয়েছেন। অন্যদিকে পরিযায়ী শ্রমিকরা মাইলের পর মাইল হেঁটে ফেরার চেষ্টা করছেন নিজের বাড়িতে। এরই মধ্যে উঠে এসেছে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ-এর স্ত্রী সুজাতা খাঁ-এর নাম। তিনি দিল্লি থেকে বিশেষ বিমানে বৃহস্পতিবার কলকাতায় এসেছেন।

সেই সঙ্গে সোস্যাল মিডিয়ায় আপলোড করেছেন নিজের বিমান যাত্রার ছবি। তারপরই শুরু হয়েছে প্রবল বিতর্ক। নেটিজেনদের প্রশ্ন লকডাউনের নিয়ম ভিআইপি আর সাধারণ মানুষের জন্য যদি আলাদাই হয় তাহলে এমন লকডাউনের দরকার কি ? তবে সুজাতা খাঁ এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন এটি তাঁর পুরনো ছবি। কাজেই এই নিয়ে বিতর্কের কোনও কারণ নেই।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *