চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
করোনা ভাইরাসের সংরক্ষণের পরীক্ষার সম্মুখীন হলে নিজামুদ্দিনের তবলিঘ-ই-জামাতের (Tabligh-E-Jamat) প্রধান মৌলানা সাদ। বৃহস্পতিবার তাঁর আইনজীবী ফুজাইল আয়ুবি জানিয়েছেন, জামাত প্রধানের করোনা পরীক্ষাও করা হয়েছে। মৌলানার আইনজীবী আরও বলেছেন, “সাদ নিয়ম মেনে প্রথমে ১৪ দিনের কোয়ারেন্টাইনে ছিলেন। তাঁর লালারসের নমুনা পরীক্ষার জন্য গিয়েছে।” তবে ফলাফল এখনও আসেনি।
প্রসঙ্গত, দিল্লির নিজামুদ্দিন কাণ্ডের পরে মৌলানা সাদের বিরুদ্ধে একাধিক মামলা রুজু করেছে দিল্লি পুলিশ। নিষেধাজ্ঞা স্বত্ত্বেও জমায়েত করার অভিযোগ দায়ের হয়েছে তাঁর বিরুদ্ধে। মৌলনার বিরুদ্ধে মামলা দায়ের করেছে কেন্দ্রীয় তদন্ত এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । এ প্রসঙ্গে আইনজীবী ফুজাইল আয়ুবি বলেছেন, “ফৌজদারি অভিযোগ দায়ের হলে দেখা করার কোনও ব্যাপার থাকে না। সবটাই আইনি প্রক্রিয়ায় হয়। আমার মক্কেল দু’টি নোটিস পেয়েছিলেন। দু’টিরই জবাব দেওয়া হয়েছে।”
নিজামুদ্দিন কান্ড প্রকাশ্যে আসার পরই পাত্তা হয়ে যান মাওলানা সাদ (Moulana Shad)। পরে এক ভিডিও বার্তা প্রকাশ করে জানান তিনি কোয়ারান্টিনে রয়েছে। কিন্তু এদিন তার আইনজীবী মারফত জানা গেল মাওলানা সাদের কোভিড ১৯-এর পরীক্ষা হয়েছে। ফলাফল জানা যাবে আগামী কয়েক দিনের মধ্যেই।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news