ওয়েব ডেস্ক:
ফণী আক্রান্ত পশ্চিমবঙ্গের চিন্তায় বার বার মমতাকে ফোন করা সত্ত্বেও বাংলার মুখ্যমন্ত্রী কথা বলেননি, এমনই মারাত্বক অভিযোগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন ঝাড়গ্রামের সভায় একাধিক বিষয়ে মমতাকে তোপ দাগেন মোদি। সে সময় বলেন, ‘সাইক্লোন ফণী নিয়ে চিন্তিত ছিলাম। পরিস্থিতি জানতে একাধিকবার ফোন করি মুখ্যমন্ত্রীকে। কিন্তু একবারও ফোনে কথা বলেননি মমতা বন্দ্যোপাধ্যায়।’ সোমবার মমতাকে ‘অহংকারী’ বলেও কটাক্ষ করেন মোদি।
প্রসঙ্গত, গতকাল ফণীতে ক্ষতিগ্রস্ত ওড়িশা ও পশ্চিমবঙ্গের সঙ্গে একটি জরুরি বৈঠক ডেকেছিল কেন্দ্র। সেখানে রাজ্য কোনও প্রতিনিধি পাঠায়নি, ভোটের ব্যস্ততা চলছে এই কারণ দেখিয়ে। আবার আজই একটি জনসভায় মোদিকে আক্রমণ করে মমতা বলেন, ‘ফণীর মতো দুর্যোগ হয়ে গেল রাজ্যের উপর দিয়ে, তবু আমাকে একবার ফোনে করল না!’
প্রশ্ন উঠছে, তাহলে কার কথা সত্যি? মুখ্যমন্ত্রী না প্রধানমন্ত্রীর। ঘটনা যেদিকে গড়াল তাতে করে দুজনের একজন মিথ্যেবাদী হিসেবে প্রমাণিত হচ্ছেনই।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news