ওয়েব ডেস্ক:
একেবারে বাড়ির ভিতরে ঢুকে ভোটারকে ভয় দেখানোর অভিযোগ। কিন্তু সঙ্গে সঙ্গে তৎপর হল কেন্দ্রীয় বাহিনীও। বাড়ির ভিতর তেকে হিড়হিড় করে টেনে বের করলেন তাঁরা দুই অভিযুক্তকে।

ঘটনাটি গটে রানাঘাটের গয়েশপুর পুরসভার ৫ ওয়ার্ডের রবীন্দ্রপল্লী এলাকায়। যদিও কেন্দ্রীয় বাহিনীর হাতে ধরা পড়ার পর দুই অভিযুক্ত দাবি করে, তারা পাড়ার ছেলে। কিন্তু সে কথায় কান না দিয়ে কড়া ব্যবস্থা নেয় বাহিনী। ডান্ডা হাতে তাড়া করতেও দেখা যায় এক জাওয়ানকে। শেষ পর্যন্ত কলার ধরে ওই দুই ব্যক্তিকে এলাকা ছাড়া করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news