নীল রায়:
এ যেন কার্পেট বোম্বিং বটে! রাজ্যে একের পর এক নির্বাচনী জনসভা করে যাচ্ছেন নরেন্দ্র মোদি। বিজেপি সূত্রে খবর, আগামী ৫ মে পুরুলিয়া ও ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে জনসভা করতে আসছেন প্রধানমন্ত্রী। দিন দু’য়েক আগে ইলামবাজার ও তাহেরপুরে জনসভা করে গিয়েছিলেন তিনি। আগামী ২৯ এপ্রিল এমনিতেই ব্যারাকপুরে অর্জুন সিংহ ও শ্রীরামপুরে দেবজিত সরকারের সমর্থনে সভা করতে আসছেন।
প্রসঙ্গত, বিজেপির পক্ষে বাংলায় যে সমস্ত আসন ইতিবাচক, তার মধ্যে রয়েছে পুরুলিয়া ও ঝাড়গ্রাম। গত পঞ্চায়েত ভোটে এই দুই জেলায় যথেষ্ট ভালো ফল করেছিল বিজেপি। তাই প্রধানমন্ত্রীকে এনে পুরুলিয়া ও ঝাড়গ্রাম আসন নিশ্চিত করতে চায় বিজেপি। বৃহস্পতিবার আবার পুরুলিয়ার বিজেপি প্রার্থী জ্যোতির্ময় মাহাতো তৃণমূলের হতে আক্রান্ত হয়েছে বলে অভিযোগ উঠেছে। নরেন্দ্র মোদি তাঁর ভাষণে সেকথা উল্লেখ্য করতে পারেন বলেই মনে করা হচ্ছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news