Breaking News
Home / TRENDING / গোর্খা জনমুক্তি মোর্চার সমর্থনে দার্জিলিং বিধানসভায় প্রার্থী বিজেপির

গোর্খা জনমুক্তি মোর্চার সমর্থনে দার্জিলিং বিধানসভায় প্রার্থী বিজেপির

নীল রায়:

গোর্খা জনমুক্তি মোর্চার সমর্থনে দার্জিলিং বিধানসভার উপ-নির্বাচনে প্রার্থী দিল বিজেপি। তাদের প্রার্থী হয়েছেন নীরজ জিম্বা। শুক্রবার রাতে গোর্খা জনমুক্তি মোর্চা ও বিজেপি উভয় পক্ষ থেকেই প্রার্থীর নাম ঘোষণা করা হয়। এতদিন দার্জিলিংয়ে মোর্চার বিধায়ক ছিল। কিন্তু মোর্চায় ভাঙন ধরিয়ে এবারের দার্জিলিংয়ে বিনয় তামাং স্বয়ং প্রার্থী হয়েছেন তৃণমূলের সমর্থনে। তাই কোনও রাখঢাক না করে সরাসরি বিজেপি প্রার্থীকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছেন বেপাত্তা রোশন গিরি ও বিমল গুরুং।

প্রসঙ্গত, ২০১১ সাল থেকে দার্জিলিংয়ে দুই দফায় মোর্চার প্রতিনিধিরা জয়ী হয়েছিলেন। কিন্তু দার্জিলিংয়ের মোর্চা বিধায়ক পদত্যাগ ক’রে ওই লোকসভা থেকে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন। তাই ওই আসনে দার্জিলিং বিধানসভায় উপনির্বাচনে ভোট হচ্ছে আগামী ১৯ মে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *