নিজস্ব সংবাদদাতা:
যদিও তিনি ফের রাজনীতির ময়দানে, আসন্ন ভাটাপাড়া বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী, তবু আজ দুপুরে সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে হাজিরা দিতে হল মদন মিত্রকে।
কমপ্লেক্সে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মদন বলেন, ‘নির্বাচনে যখন নেমেছি তখন জিতব বলেই নেমেছি। আর মমতা বন্দ্যোপাধ্যায় যখন পিছনে আছেন… লড়াইটা তো আর আমার সঙ্গে নয়, লড়াইটা মমতা বন্দ্যোপাধ্যায়ের। যে যাই প্রার্থী হোক না কেন আল্টিমেট প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়।’
অর্জুন সিংহ সম্পর্কে মদনের মন্তব্য—‘ঘটনাচক্রে কিছুদিন কংগ্রেসে ছিল, আমাদের সঙ্গেও ছিল। কিন্তু ক্ষমতায় থাকার সুযোগ নিয়ে এত বেশি অত্যাচার করেছে, মার-দাঙ্গা-খুন…, চটকলের শ্রমিক টাকা পায়নি। সে এক চরম অবস্থা। সব মিলিয়ে অবস্থা এমন দাঁড়িয়েছে—অর্জুন যদি ১০ টা ভোটও পায় তবে সেটা হিন্দু হিন্দু করে পাবে। মদনের মতে, প্রার্থী হিসেবে অর্জুনের কোনও প্রভাব নেই। প্রাক্তন পরিবহনমন্ত্রীর কথায়, ‘অর্জুন সিংহ যে ভিতটা তৈরি করেছিল সেই ভিত ভেঙে চুরমার হয়ে গেছে।’
কিন্তু তাঁর বিরুদ্ধে তো সারধা ইস্যু তুলবে বিরোধীরা? মদনের উত্তর, ‘মানুষ এতটা বেইমান নয়, বোকা নয়।একটা মিথ্যা অভিযোগ নিয়ে প্রভাবশালী প্রভাবশালী করে কতদিন চলবে। আজ পর্যন্ত টাকার কোনও খোঁজ মিলল না। এসব ম্যাটার করবে না।’ মদনের উল্টো অভিযোগ, ‘ওখানে অর্জুনের নেতৃত্বে দালাল, চিটফান্ড লক্ষ লক্ষ টাকা পকেটে পুরে সর্বশান্ত করে দিয়েছে গরিব মানুষকে।’
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news