ওয়েব ডেস্ক:
নাগরিকত্ব সংশোধনী আইনের (Citizenship Amendment Act 2019) প্রতিবাদে যখন উত্তপ্ত পশ্চিমবঙ্গ, সেই সময় রাজ্যে আসছেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। বিজেপি সূত্রে জানা গিয়েছে, আগামিকাল রবিবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী।
জানা গিয়েছে, অল্প সময়ের জন্য হলেও রবিবার অন্ডালে নামবেন মোদী। সেখান থেকে যাবেন দুমকা। প্রসঙ্গত, ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন চলছে। দু’দফার ভোট গ্রহণ হয়ে গিয়েছে। বাকি তৃতীয় দফার ভোটগ্রহণ। যা আগামী ১২ ডিসেম্বর হবে। তার আগে নির্বাচনী প্রচারে আগামীকাল দুমকা যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। দুমকা যাওয়ার পথেই দুপুর ১টা নাগাদ রাজ্যে আসবেন নরেন্দ্র মোদী। রাজ্য বিজেপি সূত্রে খবর, অল্প সময়ের জন্য হলেও রাজ্যের বিজেপি নেতৃত্বের সঙ্গে দেখা করতে পারেন মোদী। রাজ্যের সাম্প্রতিক উত্তেজনা নিয়েও রাজ্য নেতাদের সঙ্গে কথা বলতে পারেন তিনি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news