Breaking News
Home / TRENDING / নমামী গঙ্গের অনুষ্ঠানে ঘাটের সিঁড়িতে আচমকাই পড়ে গেলেন প্রধানমন্ত্রী

নমামী গঙ্গের অনুষ্ঠানে ঘাটের সিঁড়িতে আচমকাই পড়ে গেলেন প্রধানমন্ত্রী

ওয়েব ডেস্ক:

পড়ে গেলেন প্রধানমন্ত্রী। নমামী গঙ্গের অনুষ্ঠানে গিয়ে সিঁড়ি ভাঙতে গিয়ে পড়ে গেলেন নরেন্দ্র মোদী। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি ভিডিওতে দেখা যাচ্ছে, সিঁড়ি দিয়ে ওঠার সময় হুমড়ি খেয়ে পড়ে যান তিনি। সম্ভবত পা আটকে যায় কোনওভাবে। ফলে হোঁচট খেয়ে পড়ে যান মোদী। সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রীর নিরাপত্তায় থাকা এসপিজি কর্মীরে ছুটে গিয়ে মোদীকে তুলে ধরেন।

প্রসঙ্গত, শনিবারই নমামী গঙ্গের অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। কানপুরে রিভার গঙ্গা কাউন্সিলের (জাতীয় গঙ্গা কাউন্সিল) পুনরুজ্জীবন, সুরক্ষা ও পরিচালনার প্রথম বৈঠকের সভাপতিত্ব করেন তিনি। ইতিমধ্যে হয়ে যাওয়া প্রকল্পগুলির অগ্রগতি পর্যালোচনা করেন এবং গঙ্গার পরিচ্ছন্নতার রূপরেখাও নির্ধারণ করেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *