ওয়েব ডেস্ক:
সরকার সম্পত্তি নষ্ট করলে কাউকে ছাড়া হবে না, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। রাজ্যজুড়ে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে যখন উত্তেজনা বাড়ছে তখন নিজের অবস্থান স্পষ্ট কর দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, গতকাল হাওড়ার উলুবেড়িয়া, মুর্শিদাবাদের বেলডাঙার পর আজ উত্তাপ ছড়ায় উত্তর ২৪ পরগনার বসিরহাটের সীমান্ত এলাকায়, হাওড়ার কোনা এক্সপ্রেসওয়ে, ডোমজুড়, সলপ সহ বীরভূমের মুরারই এলাকায়। অনেক ক্ষেত্রেই বিক্ষোভের উত্তেজনায় ভাঙচুর চলে। এদিকে কোনা এক্সপ্রেসওয়েতে একাধিক সরকারি বাসে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। এমন পরিস্থিতিতে বিক্ষোভকারীদের উদ্দেশে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।
https://twitter.com/WBPolice/status/1205770124021551106
সোশ্যাল মিডিয়ায় লিখিত বিবৃতি দেন তিনি। পাশাপাশি ভিডিয়ো বার্তায় বলেন, “গণতান্ত্রিক পথে আন্দোলন করুন। কিন্তু আইন নিজের হাতে তুলে নেবেন না। পথ অবরোধ, রেল অবরোধ করবেন না। সাধারণ মানুষের ভোগান্তি বরদাস্ত করা হবে না। যাঁরা গন্ডগোল করছেন, রাস্তায় নেমে আইন হাতে তুলে নিচ্ছেন, তাঁদের কাউকে ছেড়ে দেওয়া হবে না। বাসে আগুন লাগিয়ে, ট্রেনে পাথর ছুড়ে, সরকারি সম্পত্তি নষ্ট করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
রাজ্য পুলিশের তরফেও টুইট করা হয়েছে মুখ্যমন্ত্রীর এই ভিডিও বার্তা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news