চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
লকডাউন পরিস্থিতিতে আবারও ভারতের জনতার উদ্দেশ্যে বার্তা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। শুক্রবার সকাল ৯’টায় একটি ভিডিও পোস্ট করবেন তিনি। বৃহস্পতিবার বিকেলে টুইট করে নিজেই জানালেন একথা। এদিন টুইটে প্রধানমন্ত্রী লেখেন, “আগামীকাল সকাল ন’টায় প্রিয় ভারতবসীর জন্য একটি ভিডিও পোস্ট করব।” যদিও কী নিয়ে ভিডিও পোস্ট করবেন প্রধানমন্ত্রী সে ব্যাপারে কোনও ইঙ্গিত দেননি তিনি। অনেকের ধারণা, করোনা ভাইরাস নিয়ে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত কোন পর্যায়ের সতর্কতা দরকার, ভিডিও পোস্ট করে সেটাই হয়তো বলবেন প্রধানমন্ত্রী।
At 9 AM tomorrow morning, I’ll share a small video message with my fellow Indians.
कल सुबह 9 बजे देशवासियों के साथ मैं एक वीडियो संदेश साझा करूंगा।
— Narendra Modi (@narendramodi) April 2, 2020
প্রসঙ্গত, এর আগে দু’দফায় টিভিতে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রথমে জনতা কারফিউয়ের ঘোষণা ও পরে ২১ দিনের লকডাউনের কথা জানিয়ে দেন তিনি। তারপর অবশ্য একবার রেডিওতে ‘মন কি বাত’ অনুষ্ঠানে দেশের জনতার সঙ্গে আলাপচারিতা সেরেছিলেন মোদী। তবে বুধবার নিজের টুইটার হ্যান্ডেলে যোগা করার ভিডিও শেয়ার করে লকডাউন বজায় রাখতে অনুরোধ করেছেন তিনি। কিন্তু, শুক্রবার সকালে কী বার্তা দেন দেশের প্রধানমন্ত্রী। সেদিকেই তাকিয়ে আম জনতা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news