Breaking News
Home / TRENDING / বাংলার ১৮ জন বিজেপি সাংসদকে প্রশিক্ষণ দেবেন প্রধানমন্ত্রী

বাংলার ১৮ জন বিজেপি সাংসদকে প্রশিক্ষণ দেবেন প্রধানমন্ত্রী

জয় ঘোষ

পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত বিজেপির ১৮ জন সাংসদকে এবার প্রশিক্ষণ দেবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মূলত, জনসংযোগের জন্য এই প্রশিক্ষণ দেওয়া হবে। লোকসভা কেন্দ্রে কী কী কাজ করবেন সাংসদরা তার একটা গাইডলাইন দেবেন তিনি। ৩ ও ৪ আগষ্ট দিল্লিতে এই বৈঠক হবে। বিজেপি সূত্রে এই খবর জানা গিয়েছে।

 

বিজেপি সূত্রে খবর, দুইদিন ধরে টানা প্রশিক্ষণ চলবে। ৫ বছরে লোকসভায় কী কী কাজ করতে হবে। প্রতিটি লোকসভা কেন্দ্রে জনতার দরবার বসাতে হবে। নিয়মিত লোকসভা কেন্দ্রের মানুষের সঙ্গে যোগাযোগ করতে হবে। তাদের সমস্যার কথা নিয়োম করে শুনতে হবে। সাংসদ তহবিলের টাকায় কী কী কাজ করবেন। সেই বিষয়ে রাজ্যের সাংসদদের সঙ্গে সব কিছু শেয়ার করবেন প্রধানমন্ত্রী। এই বৈঠকে থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির কার্যকরি সভাপতি জেপি নাড্ডাও উপস্থিত থাকবেন। রাজ্যের সাংসদের কাজ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষোভ প্রকাশ করেছেন। যারা এবার বিজেপির প্রথম সাংসদ হয়েছেন তাদের বিশেষ ভাবে ট্রেনিং দেওয়া হবে। রাজ্যের সাংসদদের কাজে এগিয়ে রাখতেই এই উদ্যোগ নিচ্ছে বিজেপি। দিল্লিতে এই প্রশিক্ষণে রাজ্যের ১৮ জন সাংসদকে উপস্থিত থাকার কড়া নির্দেশ জারি করা হয়েছে।

এ প্রসঙ্গে কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী তথা রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরি বলেন, ” দিল্লিতে এই বৈঠকের উপস্থিত থাকার জন্য চিঠি পেয়েছি। সাংসদ হিসাবে আমাদের কাজ করতে কোনও অসুবিধা হচ্ছে কিনা সেই বিষয়েও আলোচনা হবে। লোকসভা কেন্দ্রে কী কী কাজ করতে হবে সেই বিষয়ে প্রধানমন্ত্রী থেকে সিনিয়র সাংসদরা এই বৈঠকে অভিজ্ঞতা শেয়ার করবেন।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *