নীল বণিক
আগামি কয়েকদিন হিংসা কবলিত রানিগঞ্জের মাটি কামড়ে পড়ে থাকতে বাবুল সুপ্রিয়কে নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার রাতে রানিগঞ্জের ঘটনা নিয়ে বাবুল সুপ্রিয় কথা বলেন প্রধানমন্ত্রীর সঙ্গে। দুজনের মধ্যে প্রায় দশ মিনিট কথা হয় বলে রাজ্য বিজেপি সূত্রের খবর। প্রধানমন্ত্রী বাবুল সুপ্রিয়কে নির্দেশ দেন, এইসময় সব ছেড়ে নিজের কেন্দ্রকে গুরুত্ব দিতে। হাসপাতালে গিয়ে আক্রান্তদের পাশে দাঁড়াতে হবে। কোন মতেই ঘটনা নিয়ে রাজ্যের শাসক দলকে রাজনীতি করতে দেওয়া যাবে না। দলের কর্মীদের সঙ্গে নিয়ে রানিগঞ্জের মাটিতে তৃণমূলের দুমুখো নীতি সকলের সামনে আনতে হবে বলে বাবুল সুপ্রিয়কে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news